”কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, এই মুহূর্তে পল্লী রেশন, চালু কর করতে হবে” এই  প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে ক্ষেতমজুর সমিতির ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উলিপুর ক্ষেতমজুর সমিতির আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মেলনসহ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমরেড দেলোয়ার হোসেনকে সভাপতি ও বিশ্বজিৎ সিং বাপ্পাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটি ঘোষণা ও সম্মেলন শেষে শহিদ মিনার থেকে একটি র‌্যালি বের করা হয়।র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম-চিলমারী সড়কের (গবা মোড়) এসে সমবেত হয়ে সমাবেশ করে। এ সময় বক্তব্যে রাখেন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি উপেন্দ্রনাথ রায়, উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নব্য কমিটির সভাপতি  দেলোয়ার হোসেন, জেলা কৃষক সমিতির সভাপতি নুর মোহম্মদ আনছার প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত
হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের Read more

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে দলটি।বৃহস্পতিবার Read more

ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ৬ দিন আটকিয়ে পালাক্রমে ধর্ষণ, আটক ৪
ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ৬ দিন আটকিয়ে পালাক্রমে ধর্ষণ, আটক ৪

ঢাকার ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ৬দিন আটকিয়ে রাখার পর ধর্ষণ করার অভিযোগে নারী সহযোগীসহ ৪ জনকে Read more

প্লাস্টিক দূষণ প্রতিরোধে বৈশ্বিক চুক্তিতে পৌঁছাতে জাতিসংঘের বৈঠক শুরু
প্লাস্টিক দূষণ প্রতিরোধে বৈশ্বিক চুক্তিতে পৌঁছাতে জাতিসংঘের বৈঠক শুরু

প্লাস্টিক দূষণ প্রতিরোধে একটি বৈশ্বিক বাধ্যতামূলক চুক্তিতে পৌঁছাতে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। এ লক্ষ্যে গত বছর দক্ষিণ কোরিয়ায় Read more

বটগাছ থেকে ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বটগাছ থেকে ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি পুকুর পাড়ের বটগাছ থেকে মধু হোসেন (২৮) নামের এক ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন