জুলাই–আগস্টের গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া চলমান থাকলেও পুলিশ বাহিনীর বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি নেই বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, বিচারের ধীরগতি এবং বিচ্ছিন্ন কিছু বিভাগীয় পদক্ষেপ ছাড়া পুলিশের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়া সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতিকে নির্দেশ করে।আজ সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির পক্ষ থেকে শাহজাদা এম আকরাম।প্রতিবেদনে বলা হয়, সরকার পতনের পর ১১ মাসে ছাত্র-জনতার ওপর হামলাকারী ও হত্যার নির্দেশদাতা–ইন্ধনদাতাদের বিরুদ্ধে সারাদেশে ২০২৫ সালের ১ জুন পর্যন্ত ১ হাজার ৬০২টি মামলা হয়েছে, যার মধ্যে ৬৩৮টি হত্যা মামলা। টিআইবির পর্যবেক্ষণে বলা হয়, এসব মামলার প্রায় ৭০ শতাংশের তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে এবং ৬০ থেকে ৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।তবে পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গে টিআইবি জানায়, গত ১১ মাসে সারাদেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলায় মোট ১ হাজার ১৬৮ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে মাত্র ৬১ জন। ট্রাইব্যুনালে পুলিশের বিরুদ্ধে বিচার কার্যক্রমেও ধীরগতি লক্ষ করা গেছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট ৪২৯টি অভিযোগ জমা পড়েছে এবং ২৭টি মামলা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২০৬ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৭৩ জনকে।সংবাদ সম্মেলনে টিআইবি বলেছে, অবস্থা এমন যে, অনেক ক্ষেত্রেই জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলো ক্ষমতাহীন রয়ে গেছে, যা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন, ফারহানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতশাসিত কাশ্মীর এবং ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।বুধবার (২৩ এপ্রিল) Read more

বাবার শেষ ঠিকানা যেন না হয় বৃদ্ধাশ্রম
বাবার শেষ ঠিকানা যেন না হয় বৃদ্ধাশ্রম

আজ বিশ্ব বাবা দিবস। সন্তান হিসেবে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের আনুষ্ঠানিক দিন হলেও বাস্তব জীবনে বাবারা ঠিক কতটা Read more

১২ জানুয়ারি: নামাজের সময়সূচি
১২ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৮ পৌষ ১৪৩২ বাংলা, ২২ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে পানিতে ডুবে নিখোঁজ দুই ঘন্টা পর আবির ইসলাম নামে (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

অবৈধ ট্রলিং বোটসহ গলাচিপায় ১৫ জেলে আটক
অবৈধ ট্রলিং বোটসহ গলাচিপায় ১৫ জেলে আটক

পটুয়াখালীর উপকূলে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এবং চরমোন্তাজ নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ Read more

আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব
আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে এবং তাদের এ কাজে সহায়তা করছে আওয়ামী লীগ। গত ১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন