দুর্নীতির মামলায় চার্জশিটভূক্ত আসামি শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ঢাকার গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ক্রোক আদেশ হওয়া ফ্ল্যাটের দেখভালের জন্য রিসিভার নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সায়মা ওয়াজেদ এর স্থাবর সম্পদ সমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে এ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে।এমতাবস্থায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির উল্লিখিত স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোন প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য জব্দ এবং রিসিভার নিয়োগের আদেশ হওয়া আবশ্যক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ ওভারের নাটকীয়তায় আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ
শেষ ওভারের নাটকীয়তায় আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ

শেষ ওভারে ৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে দায়িত্ব নেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। কিন্তু Read more

চুয়াডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে স্থানীয় Read more

রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ
রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ

রাশিয়া থেকে ছয় লাখ টন জ্বালানি তেল কিনতে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।আজ সোমবার সচিবালয়ে জ্বালানি Read more

বিমানের ভেতরে ঢুকে ইঁদুরের তাণ্ডব, ফ্লাইটে দীর্ঘ বিলম্ব
বিমানের ভেতরে ঢুকে ইঁদুরের তাণ্ডব, ফ্লাইটে দীর্ঘ বিলম্ব

নির্ধারিত সময়ে বিমানে উঠে সবাই সিটে বসে পড়েছেন। এ বার শুধু বিমান ছাড়ার অপেক্ষা। ঠিক সেই সময়েই ঘটল অঘটন। বিমানজুড়ে Read more

হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে আসা ছবি ডাউনলোড করলেই বিপ
হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে আসা ছবি ডাউনলোড করলেই বিপ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দ্রুত, একইসঙ্গে বেড়ে চলছে প্রতারণা ও জালিয়াতির ঘটনা। সম্প্রতি এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে আসা একটি ছবি ডাউনলোড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন