রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। পুতিন প্রস্তাব দিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে মস্কোতে এসে শান্তি আলোচনা করতে পারেন।বুধবার (০৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে পুতিন এ প্রস্তাব দেন। তবে ইউক্রেন জানায়, কমপক্ষে ৭টি দেশ ইতোমধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে হাঙ্গেরি, সুইজারল্যান্ড ও তুরস্কও রয়েছে।ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিগা এক্স–এ (সাবেক টুইটার) লিখেন, এগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং প্রেসিডেন্ট জেলেনস্কি যেকোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত।তবে তিনি অভিযোগ করেন, পুতিন ইচ্ছাকৃতভাবে অগ্রহণযোগ্য প্রস্তাব দিচ্ছেন। তাই রাশিয়ার ওপর আরও চাপ বাড়ানো জরুরি।এর আগে পুতিন জানায়, আলোচনার চূড়ান্ত পর্যায়ে গেলে তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি। তবে বৈঠকটি যেন সঠিকভাবে প্রস্তুত হয় এবং ইতিবাচক ফল বয়ে আনে, সেটাই শর্ত।একইসঙ্গে পুতিন আবার প্রশ্ন তুলেছেন, জেলেনস্কি এখন আর ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট না। তার মতে, জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ গত বছর শেষ হয়েছে, কিন্তু সামরিক আইন থাকায় নির্বাচন হয়নি।রাশিয়ার শর্ত অনুযায়ী, স্থায়ী শান্তির জন্য ইউক্রেনকে নতুন সীমান্ত মেনে নিতে হবে এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা পরিত্যাগ করতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়া ট্রাজেডি: ৩ দিনের লড়াই শেষে প্রেমারও হলো চিরবিদায়
লোহাগাড়া ট্রাজেডি: ৩ দিনের লড়াই শেষে প্রেমারও হলো চিরবিদায়

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ৩ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন কলেজছাত্রী তাসনিয়া ইসলাম প্রেমা (১৮)। শুক্রবার (৪ এপ্রিল) Read more

‘আঞ্চলিক প্রতিপক্ষ’ সৌদি আরবের সঙ্গে বৈঠকে ইরান
‘আঞ্চলিক প্রতিপক্ষ’ সৌদি আরবের সঙ্গে বৈঠকে ইরান

মধ্যপ্রাচ্যে নিজেদের আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরবের সঙ্গে বৈঠক করেছে ইরান। মঙ্গলবার রিয়াদে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন Read more

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।গত Read more

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরিবহন সেবা দিবে নজরুল বিশ্ববিদ্যালয়
গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরিবহন সেবা দিবে নজরুল বিশ্ববিদ্যালয়

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করছে জাতীয় কবি কাজী নজরুল Read more

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মুন্সীগঞ্জ সদর উপজেলায় সেলিনা বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) রাত Read more

ফিটনেসবিহীন বাস বন্ধসহ পাঁচ দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফিটনেসবিহীন বাস বন্ধসহ পাঁচ দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিটনেসবিহীন বাস সরিয়ে নতুন ফিটনেসযুক্ত বাস সংযোজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন