রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঘটনা ঘটার পর এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।পরিবার সূত্রে জানা যায়, তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী সন্ধ্যা ৬টার দিকে কান্দ্রা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সাহেব আলীর ভ্যানে করে বিলপাড়া গ্রামের নানাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে পালোপাড়া কবরস্থানের সামনে পৌঁছালে সাহেব আলী সুযোগ বুঝে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।পরে সন্ধ্যা ৭টার দিকে সাহেব আলী শিশুটিকে নানাবাড়ির সামনে নামিয়ে দ্রুত পালিয়ে যান। বাড়িতে গিয়ে ঘটনা জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটির বাবা পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগীর বাবা জানান, ‘আমার ছোট মেয়েটার সঙ্গে যে অমানবিক কাজ হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।’পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্ত ভ্যানচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে রিয়ালের জয়
মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে রিয়ালের জয়

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগায় টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করলো লস Read more

পুঠিয়ায় চার বছরের শিশুকে নির্যাতন
পুঠিয়ায় চার বছরের শিশুকে নির্যাতন

রাজশাহীর পুঠিয়ায় ৪ বছরের শিশুকে আপন চাচা দ্বারা বলাৎকার করার অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার সময় এই ঘটনাটি ঘটেছে। Read more

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন Read more

ভেনেজুয়েলায় রক্তপাত ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
ভেনেজুয়েলায় রক্তপাত ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও তেল ট্যাংকার অবরোধের ঘোষণার মধ্যেই সম্ভাব্য সহিংসতা ও রক্তপাত ঠেকাতে জাতিসংঘের Read more

দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের বাংলাদেশে কোনো ধর্মীয় বিভেদ নেই। সবাই শান্তিপূর্ণ ও সহাবস্থানে Read more

পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের
পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের

পুলিশি প্রোটোকলে কার্যালয় ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত ১০টার দিকে কার্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন