রাজশাহী পুঠিয়া বেপরোয়া গতির বাইকের ধাক্কায় বৃদ্ধ ভ্যানচালক আব্দুল খালেক নিহত হয়েছেন। এ সময় আহত হয়ে মোটরসাইকেল চালক সোহেল (২৫) রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পুঠিয়া-তাহেরপুর রোডের উপজেলা পরিষদের ২ নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত খালেক (৭০) পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে এবং আহত সোহেল গন্ডগোহালী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, মোটরসাইকেল চালক মো. সোহেল বাড়ি থেকে পুঠিয়া বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনই রাস্তার উপর পড়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখমপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় জনসাধারণ উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে গুরুতর জখমপ্রাপ্ত ভ্যান চালক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর জখমপ্রাপ্ত মোটরসাইকেল চালক মো. সোহেলকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, এই সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত এবং মোটরসাইকেল চালক আহত হয়ে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ
ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে এবং নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে Read more

ভেকুর আঘাতে পা হারানো পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন
ভেকুর আঘাতে পা হারানো পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন ভ্যান চালক ছাইদুল ইসলাম। তার আয়েই চলত ৬ সদস্যের সংসার। চলতি মে মাসের ৬ তারিখে Read more

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলছাত্র ওহির মা আফসানা প্রিয়া (৩০)–এর দাফন Read more

কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার
কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার

কক্সবাজার সদরের পিএমখালীতে জসিম উদ্দিন মিসবাহ নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে সাড়ে তিন বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ Read more

লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে Read more

জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ
জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন