পিরোজপুরে জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার করেছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে এসব উদ্ধারকৃত মোবাইল ও অর্থ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। বিভিন্ন থানায় দায়েরকৃত হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডি পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।ভুক্তভোগীরা তাদের মোবাইল ও অর্থ ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, আইসিটি ও মিডিয়া শাখার এই ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের পাশে থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই ভাইকে হত্যার ঘটনায় তিন আসামীর ফাঁসির আদেশ
দুই ভাইকে হত্যার ঘটনায় তিন আসামীর ফাঁসির আদেশ

ভোলার চরফ্যাসনে জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীল নামের আপন দুই ভাইকে গলা কেটে Read more

বাংলাদেশে-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ
বাংলাদেশে-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সূচি অনুযায়ী আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত Read more

‘হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়’
‘হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়’

গত বছরের ৪ আগস্ট নতুন সরকার গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন জাতীয় Read more

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল
রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।বৃহস্পতিবার Read more

আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা
আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা

শের অর্থনীতির অবস্থা বোঝাতে গিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘নাজুক অর্থনৈতিক অবস্থার দিক বিবেচনা করে আমরা হয়তো এখন Read more

মেসিবিহীন মায়ামির বড় হার
মেসিবিহীন মায়ামির বড় হার

মেজর লিগ সকারে মেসিবিহীন ইন্টার মায়ামিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে অরল্যান্ডো। এতে দলটির হয়ে লুইস মুরিয়েল করেন জোড়া গোল। এছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন