ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভব, মিডিয়া চত্ত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় সবাই কালো ব্যাজ ধারণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর পরিপ্রেক্ষিতে গতকাল বিক্ষোভ করেছি। যে ভিসি প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না তাদের আমরা পদত্যাগ চেয়েছি। আজ আমরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছি। সাম্য কবরে শায়িত তার পরিবারে বইছে শোকের ছাড়া তাই আমরা আজ কালো ব্যাজ ধারণ করে সহমর্মিতা প্রকাশ করছি। সাম্য হত্যার বিচার দাবি করে তিনি আরও বলেন, সাম্য হত্যার জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। আমরা ছাত্রদল সব সময় সোচ্চার। কোনো ক্যাম্পাসে সন্ত্রাসীদের ঠাঁই হবে না। ছাত্রদল সন্ত্রাসীদের প্রতিহত করবে। এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত
তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত

আফ্রিকার দেশ তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় মাত্র এক সপ্তাহে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিরোধীরা দাবি করেছেন। এসব হত্যাকাণ্ডের Read more

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননা করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল Read more

চলন্ত রিকশা থেকে স্ত্রীকে লাথি মেরে ফেলে হত্যার অভিযোগ
চলন্ত রিকশা থেকে স্ত্রীকে লাথি মেরে ফেলে হত্যার অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে চলন্ত অটোরিকশা থেকে লাথি মেরে স্ত্রীকে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী Read more

হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে : রুবিও
হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে : রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার হলো ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসের ধ্বংস। আর এই লক্ষ্যে ওয়াশিংটন প্রধানমন্ত্রী Read more

ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাতে
ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাতে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত ১০টায়। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন Read more

জেন বারকিনের প্রথম হারমেস ব্যাগ বিক্রি হলো ১০ মিলিয়ন ডলারে
জেন বারকিনের প্রথম হারমেস ব্যাগ বিক্রি হলো ১০ মিলিয়ন ডলারে

বিশ্বজুড়ে বারকিন ব্যাগকে মর্যাদা ও বিলাসিতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার সর্বপ্রথম তৈরি হওয়া বারকিন ব্যাগটি নিলামে বিক্রি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন