নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ফরাসি ক্লাব পিএসজি। ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লুই এনরিকের শিষ্যরা। ফাইনালে এই ঐতিহাসিক জয় উদযাপনকালে ফ্রান্স জুড়ে সহিংসতায় দুইজন নিহত এবং শতাধিক গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ড্যাক্সে শনিবার (৩১ মে) রাতে এক ১৭ বছর বয়সী কিশোর ছুরিকাঘাতে মারা যায়। এদিকে প্যারিসের কেন্দ্রে একটি গাড়ির ধাক্কায় এক ২৩ বছর বয়সী স্কুটার আরোহী নিহত হন বলে জানিয়েছে প্রসিকিউটর অফিস।এদিকে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর জয়ের আনন্দে হাজারো দর্শক রাস্তায় নেমে আসেন। এ সময় আতশবাজি ও ফ্লেয়ার জ্বালানো, বাসস্ট্যান্ড ভাঙচুর এবং গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনায় রাস্তা জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সহিংসতায় ১৯২ জন আহত হন এবং ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে প্যারিসেই গ্রেপ্তার হয় ৪৯১ জন। আহতদের মধ্যে ২২ জন পুলিশ ও ৭ জন অগ্নিনির্বাপক কর্মী রয়েছেন। এছাড়াও মোট ২৬৪টি গাড়িতে আগুন দেওয়া হয়।তবে, পিএসজির এই ঐতিহাসিক ৫-০ গোলের জয়ের পর, প্যারিসের চ্যাম্পিয়ন্স-এলিজে ও পার্স দে প্রিন্সেস স্টেডিয়ামের আশপাশে কিছু এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়লেও, বেশিরভাগ সমর্থক শান্তিপূর্ণভাবে গান গেয়ে, নাচ করে ও গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন করেন। দিন রাতে আইফেল টাওয়ার পিএসজির লাল-নীল রঙে আলোকিত করা হয়।ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটাইয়ো বলেন, ‘সত্যিকারের পিএসজি সমর্থকেরা তাঁদের দলের অসাধারণ ম্যাচ উপভোগ করছেন। অথচ কিছু বর্বর ব্যক্তি রাস্তায় নেমে অপরাধ ও পুলিশের বিরুদ্ধে উসকানি দিচ্ছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য।’প্যারিসে এই উদযাপন ঘিরে প্রায় ৫,৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্যারিস পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩০০ জনের বিরুদ্ধে আতশবাজি বহন এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসজিকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘পিএসজির জন্য এক গৌরবময় দিন! অভিনন্দন, আমরা সবাই গর্বিত। আজ প্যারিস ইউরোপের রাজধানী।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিআইইউসাসের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বিনিময়
ডিআইইউসাসের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বিনিময়

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডিআইইউ এর প্রতিনিধিরা।রবিবার (১৮ মে) বিকালে Read more

শ্রমিকদের কর্মবিরতি: ভাড়া চাইছে বাড়িওয়ালা, বাকী বন্ধ দোকানে
শ্রমিকদের কর্মবিরতি: ভাড়া চাইছে বাড়িওয়ালা, বাকী বন্ধ দোকানে

গাজীপুর মহানগরীতে আলিফ ইন্ডাস্ট্রিজ লিঃ নামক কারখানার শ্রমিকরা গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা অভ্যন্তরে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন।  শনিবার Read more

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ অনিশ্চিত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ অনিশ্চিত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল-৩ এর কাজ প্রায় শেষ। তবে কবে নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, সে বিষয়ে Read more

গোয়ালন্দে দিনে-দুপুরে এসিল্যান্ডের সরকারি বাসায় চুরি
গোয়ালন্দে দিনে-দুপুরে এসিল্যান্ডের সরকারি বাসায় চুরি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সরকারি বাসায় চুরির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার Read more

সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট ৪১৪ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সৌদি আরবের Read more

মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান
মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন