নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ও গুচ্ছগ্রামে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার দুটি নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। অভিযান চলাকালে জালাল উদ্দিন নামে এক জেলেকে আটক করা হয়েছে।বুধবার(৮ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত বামনীয়া নদীর চরফকিরা ও চরএলাহী অংশে পরিচালিত অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও মাছ ধরার নৌকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানে নেতৃত্ব দেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার। এসময় কোষ্টগার্ড ও সেনাবাহিনীসহ যৌথবাহিনী উপস্থিত ছিল।কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার রোধে আমাদের অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ
সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর Read more

শাহজাহান খানের ঘনিষ্ঠ আ. লীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার
শাহজাহান খানের ঘনিষ্ঠ আ. লীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক Read more

গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীতে জেগে ওঠা চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দ (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। Read more

ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি এ বৈঠকে  দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন।দুই Read more

কিশোরগঞ্জে ৭৪ ইউপি সচিবকে একযোগে বদলি
কিশোরগঞ্জে ৭৪ ইউপি সচিবকে একযোগে বদলি

কাজে গতিশীলতা আনতে কিশোরগঞ্জে ৭৪ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলার Read more

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৭০) ও যাত্রী সরোয়ার হোসেন (৭৫) নামে দুজন নিহত হয়েছেন। এতে আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন