আসন্ন আইপিএলে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে আইপিএলে জায়গা না পেলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন এই পেসার।আইপিএল থেকে বাদ পড়ার তিন দিনের মধ্যেই পিএসএলের ১১তম আসরের জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন মুস্তাফিজ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পিএসএলের বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এরই মধ্যে এই তালিকায় নাম লিখিয়েছেন মুস্তাফিজসহ ১০ জন বাংলাদেশি ক্রিকেটার।পিএসএলে নিবন্ধন করা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ, যা চলবে ৩ মে পর্যন্ত। অন্যদিকে আইপিএলের ১৯তম আসর শুরু হবে ২৬ মার্চ।এর আগে ২০১৮ সালে পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজ। লাহোর কালান্দার্সের হয়ে সে আসরে ৫ ম্যাচে ৪ উইকেট নেন তিনি। সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফেরার সুযোগ তৈরি হলো বাংলাদেশি এই বাঁহাতি পেসারের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে আসছে হানিফ সংকেতের বিশেষ আয়োজন ‘ইত্যাদি’
ঈদে আসছে হানিফ সংকেতের বিশেষ আয়োজন ‘ইত্যাদি’

ঈদের আনন্দ মানেই টেলিভিশনের পর্দায় বিভিন্ন অনুষ্ঠান। আর সেই বিনোদনের কেন্দ্রবিন্দুতে কয়েক যুগ ধরে নিজের রাজত্ব ধরে রেখেছে জনপ্রিয় ম্যাগাজিন Read more

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত
কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের Read more

ট্রাম্পের হুমকিতে এবার রুশ তেল কেনা বন্ধ করল ভারত
ট্রাম্পের হুমকিতে এবার রুশ তেল কেনা বন্ধ করল ভারত

রাশিয়ার তেলের ওপর ছাড় হ্রাস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারিতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় Read more

ধামইরহাটে ৬০ জন ভিক্ষুক নিয়ে বনভোজন
ধামইরহাটে ৬০ জন ভিক্ষুক নিয়ে বনভোজন

নওগাঁর ধামইরহাট উপজেলায় সমাজের অসহায় ৬০জন ভিক্ষুকদের নিয়ে বনভোজনের ব্যতিক্রমী আয়োজন করেছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'মানবসেবা'।শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে ৬০জন Read more

নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬
নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।আজ বুধবার (২৩ জুলাই) বড়াইগ্রামের Read more

কাতারে ইসরায়েলের হামলায় দুজন নিহত
কাতারে ইসরায়েলের হামলায় দুজন নিহত

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিমান হামলা চালায় দখলদারদের বিমানবাহিনী। এতে লক্ষ্য করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন