বিভিন্ন কর্মসূচি পালনে জাতীয় পার্টিকে বাঁধা দেয়া হচ্ছে। জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। কোনোভাবেই মাঠ ছাড়া যাবে না। প্রয়োজনে সবাই একসাথে জেলে যাব বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বনানীতে দলটির কার্যালয়ে বর্ধিত সভা শেষে এসব কথা বলেন তিনি।জি এম কাদের বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সামনে আরও খারাপ হবে। সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার মতো যথেষ্ট টাকা নাই। তাই অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। তা না হলে শেখ হাসিনার মতো তাদেরও একই অবস্থা হবে। এ সময় সরকার নিজস্ব দল তৈরি করে সবধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, কিছু মানুষ জাতীয় পার্টিকে হেনস্তা করতে অপপ্রচার ও দুর্নাম করছে। এখনই সেই দুর্নাম ঘোচানোর জন্য সময়। সুবিধাবাদী কেউ দলের নেতৃত্বে আসবে না। যারা তৃণমূলে কাজ পারবে তারাই দলের ভবিষ্যৎ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দীঘিনালায় দুর্যোগে আটকেপড়াদের উদ্ধার করল সেনাবাহিনী
দীঘিনালায় দুর্যোগে আটকেপড়াদের উদ্ধার করল সেনাবাহিনী

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দুর্গম পাহাড়ি সড়কে আকস্মিক দুর্যোগে আটকেপড়া যানবাহন ও সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার Read more

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ৫
ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ৫

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। অন্যদিকে, সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে Read more

বিমানবন্দরে জব্দকৃত পণ্য ফেরত পাবেন বিদেশি যাত্রীরা
বিমানবন্দরে  জব্দকৃত পণ্য ফেরত পাবেন বিদেশি যাত্রীরা

বিদেশি যাত্রীরা যদি ব্যাগেজ রুলসের বাইরে পণ্য নিয়ে আসেন এবং সেগুলোর শুল্ক পরিশোধ করতে না চান, তাহলে তারা পরবর্তীতে নিজ Read more

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা
দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ Read more

আমতলীতে জ্বালানি তেল বিক্রি হচ্ছে খোলাবাজারে, ঝুঁকিতে জনজীবন
আমতলীতে জ্বালানি তেল বিক্রি হচ্ছে খোলাবাজারে, ঝুঁকিতে জনজীবন

বরগুনার আমতলী উপজেলায় কোনো ধরনের অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই খোলাবাজারে দাহ্য জ্বালানি তেল বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। উপজেলা সদরসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন