ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন রাজধানী কক্সবাজার যেন রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। মাত্র তিন দিনেই বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে ভিড় করেছেন অন্তত সাড়ে তিন লাখ পর্যটক। ঈদের আনন্দ, অবকাশ আর সমুদ্রের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো উপকূল।কক্সবাজার আবাসিক হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তার ভাষ্য, ২২ থেকে ২৪ মার্চ- ঈদের ছুটির এই তিন দিনেই পর্যটকের এই বিপুল সমাগম ঘটে। মঙ্গলবার থেকে ভিড় কিছুটা কমতে শুরু করলেও সপ্তাহের শেষ পর্যন্ত পর্যটক উপস্থিতি থাকবে বলে আশা সংশ্লিষ্টদের।মঙ্গলবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায়, ছুটি শেষের মুখেও ভিড়ের ঘনত্ব কমেনি তেমন। লাবণী থেকে কলাতলী পর্যন্ত পুরো সৈকতজুড়েই মানুষের ঢল। বালিয়াড়িতে হাঁটাহাঁটি, বিচবাইক আর ঘোড়ার দৌড়, জেটস্কির ছুটে চলা- সব মিলিয়ে এক প্রাণচঞ্চল পরিবেশ। অনেকে সাগরের লোনাজলে নেমে ক্লান্তি দূর করছেন, কেউবা নীরবে বসে উপভোগ করছেন হিমেল বাতাস। আর স্মৃতিকে ধরে রাখতে ব্যস্ত প্রায় সবাই- ক্যামেরা আর মুঠোফোনে ছবি আর সেলফিতে।ঢাকা থেকে আসা পর্যটক গোলাম মুর্তজা বলেন, ঈদের পরদিন ২২ মার্চ এখানে এসেছি, আজ রাতেই ফিরব। কিন্তু সৈকতে এসে দেখি পা ফেলার জায়গা নেই। এত মানুষের ভিড় এর আগে কখনো দেখিনি।সিলেট থেকে সাত বন্ধুর একটি দল এসেছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। তাদের একজন নাজমুল তুষার ড্রোন ওড়াতে ব্যস্ত ছিলেন। আকাশ থেকে দৃশ্য ধারণ করতে গিয়ে বিস্মিত হয়ে তিনি বলেন, ড্রোন যত ওপরে তুলছি, ততই মানুষের সারি বাড়ছে। মনে হচ্ছিল, একসঙ্গে দুই লাখের কাছাকাছি মানুষ সৈকতে অবস্থান করছে।রাজশাহী থেকে পরিবার নিয়ে আসা গৃহিণী শারমিন আক্তার বলেন, বাচ্চাদের নিয়ে প্রথমবার কক্সবাজারে এলাম। ভিড় অনেক, তবুও আনন্দটা অন্যরকম। সাগরের ঢেউ আর পরিবেশ সব ক্লান্তি দূর করে দেয়চট্টগ্রাম থেকে আসা কলেজশিক্ষার্থী তানভীর হাসান বলেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি। ভিড় থাকলেও নিরাপত্তা মোটামুটি ভালো। রাতে সৈকতে বসে সময় কাটানোটা সবচেয়ে ভালো লেগেছে।ঢাকার মিরপুর থেকে পরিবার নিয়ে আসা ব্যাংকার আব্দুস সোবহান বলেন, ঈদের দিন বৃষ্টির কারণে তেমন ঘোরা হয়নি। তবে আজকের আবহাওয়া দারুণ। পরিবারের সঙ্গে সময়টা খুব উপভোগ করছি।এত বিপুল পর্যটক সমাগমের মধ্যেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সি-সেইফ লাইফগার্ড সংস্থা। সংস্থাটির প্রজেক্ট কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, প্রতিদিন লাখের বেশি পর্যটক সমুদ্রে নামছেন। অথচ নিরাপত্তায় রয়েছে মাত্র ২৭ জন কর্মী। সীমিত জনবল নিয়েও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় ছিল ট্যুরিস্ট পুলিশও। কক্সবাজার জোনের পরিদর্শক জাহেদ হোসেন জানান, সৈকত এলাকা, হোটেল-মোটেল জোন ও আশপাশের বিনোদনকেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে পুলিশ সদস্যরা।তিনি আরও বলেন, মূল সৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানী সমুদ্র সৈকত, মহেশখালীর আদিনাথ মন্দির এবং ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কসহ জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিপর্দায় আজ যেসব খেলা দেখবেন
টিভিপর্দায় আজ যেসব খেলা দেখবেন

হেডিংলি টেস্টের শেষ দিন আজ। ক্লাব বিশ্বকাপে সকালে মেসির ইন্টার মায়ামি ও রাতে বায়ার্ন মিউনিখ মাঠে নামবে।ক্রিকেটহেডিংলি টেস্ট-৫ম দিনইংল্যান্ড-ভারতবিকেল ৪টা, Read more

যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট
যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামকে প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) মেক্সিকো সিটির সোকালো এলাকায় গণসংবর্ধনার Read more

বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক
বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক

যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের জামাই পরশসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন: Read more

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে উত্তপ্ত উত্তরা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে উত্তপ্ত উত্তরা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে উত্তরায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে Read more

কাকরাইলে জবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ চলছে
কাকরাইলে জবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ চলছে

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সমাবেশ শুরু হয়েছে।শুক্রবার (১৬ মে) Read more

গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত ১০
গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত ১০

গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। উপত্যকায় অব্যাহত তেলআবিবের আগ্রাসন।বুধবার (২৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন