গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে কামাল হোসেনের একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।৮৮ বছর বয়সী বাংলাদেশের এই প্রবীণ রাজনীতিবিদ বার্ধক্যজনিত কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন।গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মঙ্গলবার (৯ বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘স্যারের একটা অপারেশন হয়েছে। তবে স্যার এখন ভালো আছেন। আশা করি, স্যার খুব দ্রুত বাসায় ফিরতে পারবেন।’কামাল হোসেনের পক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।গত ২৮ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে ড. কামাল হোসেনের ৮৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছিল তার দল গণফোরাম। ওই আয়োজনে তারুণ্যের ওপর আস্থা ব্যক্ত করে ড. কামাল হোসেন বলেন, ‘বিশ্বাস আছে নতুন প্রজন্মের ওপর। তারা কোনোদিন পিছপা হবে না। আমার দৃঢ় বিশ্বাস তারা শান্তিপূর্ণ, আপোষহীন আন্দোলনকে এগিয়ে নেবে। তারাই দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।’ড. কামাল হোসেন সর্বশেষ জনসম্মুখে আসেন গত ২৯ আগস্ট। সেদিন বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে দিয়ে সেদিন কামাল হোসেন বলেছিলেন, ‘গণঅভ্যুত্থানের পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে, একটি অশুভ শক্তি বিগত আমলের মতোই সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তার হয়েছে। এসব কিছুকে কেন্দ্র করে সন্ত্রাস, সংঘর্ষ, খুনোখুনি ও মব সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট তৈরি করছে। এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, যা কারো কাম্য নয়।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’
বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ে আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী শনিবার Read more

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ২৪ জুলাই
পুলিশ কনস্টেবল পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ২৪ জুলাই

বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের শেষ দিন ২৪ জুলাই। প্রার্থীদের অবশ্যই এসএসসি বা Read more

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর Read more

কুরবানির প্রয়োজনীয় যত মাসয়ালা
কুরবানির প্রয়োজনীয় যত মাসয়ালা

কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান পুরুষ মহিলার ওপর কুরবানি ওয়াজিব। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত।  আদম (আ.) থেকে শুরু করে Read more

মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার মনপুরায় পুকুরে পানিতে ডুবে আরিশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারে চলছে শোকের Read more

ভিসা আবেদনকারীদের সতর্ক করলো জার্মান দূতাবাস
ভিসা আবেদনকারীদের সতর্ক করলো জার্মান দূতাবাস

সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসাপ্রার্থীদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করছে। এ বিষয়ে ভিসা আবেদনকারীদের সতর্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন