একপাশে ফসলের মাঠ,আর বাকি তিন পাশ সবুজ পাহাড়। লাল মাটির উঁচুনিচু টিলা ও আঁকাবাঁকা রাস্তা পার হয়ে চাম্বি লেকের দেখা মিলবে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামের জয়নগর এলাকায়। চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামের জয়নগরে চাম্বি খালে বাঁধ দিয়ে নির্মিত হয়েছে চাম্বি রাবার ড্যাম। আর এই রাবার ড্যামকে ঘিরে গড়ে উঠছে পর্যটন। চুনতি চাম্বি রাবার ড্যাম বদলে দিচ্ছে এই এলাকার কৃষি ও পর্যটন। যেটি এখন সম্ভাবনাময় এক পর্যটন কেন্দ্র। চাম্বি রাবার ড্যাম এলাকার কৃষি ও পর্যটনের উন্নয়নে রেখেছে দারুণ অবদান। ড্যাম নির্মাণের পর ফারাঙ্গা ও নারিশ্চার বহু জমি চাষাবাদের সুযোগ সৃষ্টি হয়। মূলত এটি একটি সেচ প্রকল্প। এলজিইডির  উক্ত প্রকল্পের নির্দেশনা মোতাবেক চাম্বি খাল ব্যবস্থাপনা সমবায় সমিতি রাবার ড্যামের কৃষি, মৎস্য ও পর্যটন স্পট দেখাশুনা করে এবং এলজিইডি মনিটরিং করেন। এই রাবার ড্যাম প্রকল্পের পর্যটন স্পটে ৯ জন কর্মচারী রয়েছে। রাবার ড্যামের জমানো পানি দিয়ে প্রতিবছর চুনতির পানত্রিশা, ফারাঙ্গা ও নারিশ্চার প্রায় ৫০০ একর জমি চাষাবাদ হয়। আর ৫ শতাধিক একর লেকের জায়গার জমানো পানিতে (যা উজানে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত) মৎস্য চাষ হয়। একদিকে রাবার ড্যামের জমানো পানি উজানে সৃষ্টি করেছে আকর্ষণীয় চাম্বি লেক। স্থলভাগে গড়ে উঠেছে পর্যটন এলাকা। সরেজমিনে দেখা গেছে, রাবার ড্যামের বাঁধের উপর একটি ফুট ব্রিজ নির্মাণ করা হয়েছে। রাবার ড্যামের জমানো পানি উজানে সৃষ্টি করেছে আকর্ষণীয় চাম্বি লেক। লেকের জমানো পানি উজানে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। লেককে আনা হয়েছে মৎস্য প্রকল্পের আওতায়। ঈদ উপলক্ষে লোহাগাড়াসহ আশপাশের এলাকা থেকে প্রচুর পর্যটক আসছে এখানে।একপাশে সমতল, তিন পাশে সবুজ পাহাড়ে ঘেরা স্বচ্ছ পানির চাম্বি লেক। চাম্বি লেক থেকে একটু দূরে রয়েছে হাতির প্রাকৃতিক প্রজনন কেন্দ্র।  এখানে রয়েছে ফ্যামিলি ট্রেন। শিশুদের জন্য রয়েছে কিডস জোন। পর্যটকদের জন্য চালু করা হয়েছে রেস্টুরেন্ট। লেকের মাঝখানে আছে মায়া দ্বীপ। যেখানে যাওয়ার জন্য রয়েছে ড্রামভেলা। পাহাড়ের টিলায় তিনটা গোলঘর; যেখান থেকে পুরো পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য এক পলকে উপভোগ করা যায়। নামাজের জন্য রয়েছে মসজেদ। এ ছাড়াও পর্যটকদের অবকাশযাপনের জন্য নির্মাণ করা হচ্ছে রিসোর্ট। লেকে রয়েছে মনোরম পিকনিক স্পট। এই শীতে চাম্বিলেক পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে ভ্রমণ পিপাসুদের। এ লেকে যারা একবার এসেছেন প্রকৃতি তাদের বারবার আসতে বাধ্য করবে।চাম্বি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহাবুবর রহমান চৌধুরী জানান, চাম্বি রাবার ড্যামের কারণে কৃষি, মৎস্য ও পর্যটন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। রাবার ড্যামের জমানো পানি দিয়ে প্রতি বছর ৫০০ হেক্টর জমিতে চাষাবাদ করা সম্ভব। এছাড়া পর্যটন খাতে ব্যাপক অবদান রাখছে।লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইনামুল হাছান জানান, চুনতি পানত্রিশা রাবার ড্যাম প্রকল্প সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ও এটি কৃষি, মৎস্য সেক্টরে অবদান রাখছে। উপজেলা প্রশাসন এটির আরও সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে মাদারীপুরের শিবচরে প্রাণ গেলো শাহাদাৎ খলিফা (১৫) নামের এক শিক্ষার্থীর। শনিবার (২১ Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা

বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।আজ বুধবার (১৮ Read more

ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি অন্যায্য ও অযৌক্তিক: ভারত
ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি অন্যায্য ও অযৌক্তিক: ভারত

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের ওপর আরও শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—তাকে ‘অন্যায্য’, ‘অযৌক্তিক’ Read more

গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল
গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোড়ন Read more

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা
নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে গলা ফাঁস দিয়ে মোশারফ হোসেন (৪৫) নামে একজন আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ Read more

মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার
মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার

রাজধানী ঢাকার মিরপুরের দারুসসালাম এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৫ ভরি সোনা ও ব্যবসার জন্য রাখা ৩২ লক্ষ টাকা চুরির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন