গাজীপুর সদর উপজেলায় সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এতে প্রায় দুই একর বনভূমি দখলমুক্ত করা হয়।সোমবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত সদর উপজেলার ভবানীপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে অংশ নেন। পুরো অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা রাশিদ আরিফ জানান, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট এলাকায় সংরক্ষিত বনাঞ্চল জবরদখল করে অসংখ্য অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। এতে বনাঞ্চলের বড় অংশ বেদখল হয়ে যায়। পরে সেগুলো চিহ্নিত করে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।অভিযানে দীর্ঘদিন ধরে দখল করে রাখা বহুতল ভবন, দোকানপাট, বসতঘর ও গুদামসহ মোট ১২০টি ছোট-বড় স্থাপনা ভেঙে ফেলা হয়। এতে প্রায় ১.৯৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার সম্ভব হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গাজীপুরের জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা শাকেরা আক্তার শিমু, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, এছাড়াও ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিনসহ বিভিন্ন বিট কর্মকর্তা ও বন প্রহরীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি দিল ইরান
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি দিল ইরান

মার্কিন সামরিক বাহিনী যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে ‘অচল’ করে দেবে তেহরান। একই সঙ্গে আরব উপসাগরে থাকা মার্কিন Read more

যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরের মণিরামপুরে চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা শহরের Read more

বাউফলে লঞ্চ-পন্টুনের চাপে কিশোরের পা প্রায় বিচ্ছিন্ন
বাউফলে লঞ্চ-পন্টুনের চাপে কিশোরের পা প্রায় বিচ্ছিন্ন

পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে লঞ্চ ও পন্টুনের চাপে আব্দুর রহমান গাজী (১২) নামের এক কিশোরের ডান পায়ের পাতা প্রায় Read more

আপত্তিকর মেসেজ দেয়ায় চলাচলের পথে বাঁশের বেড়া
আপত্তিকর মেসেজ দেয়ায় চলাচলের পথে বাঁশের বেড়া

সিঙ্গাপুর প্রবাস থেকে মেয়ের মোবাইলে কুপ্রস্তাব দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কলহের জেরে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকে Read more

কুয়াকাটা বিদ্যুৎ অফিসে সেবা বঞ্চিত গ্রাহকদের ক্ষোভ
কুয়াকাটা বিদ্যুৎ অফিসে সেবা বঞ্চিত গ্রাহকদের ক্ষোভ

পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুৎ অফিস এখন দালালদের দখলে। এখানে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। দালাল ও অফিসের কতিপয় অসাধু Read more

সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে মেঘলাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি নিজের মনমতো অফিস করেন। এছাড়াও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন