ভোলার চরফ্যাশনের পৌর সদরে জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল দিয়ে সংখ্যালঘু পরিবারের ৩ কোটি টাকা মূল্যের ৩৬ শতাংশ জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সেকান্দার আলীর ৩ ছেলের বিরুদ্ধে। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে চরফ্যাশন প্রেসক্লাব বরাবরে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন ভুক্তভোগী সংখ্যালঘু সুশেন চন্দ্র শীল ও তার পরিবারের সদস্যরা।জানা গেছে, পৌর সদরের আদর্শপাড়া বিআরডিবি এলাকায় সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল করে নেন সেকান্দার আলীর ছেলেরা। এনিয়ে বিপত্তি শুরু হয়ে সংখ্যালঘু পরিবারের সদস্য সুশেন চন্দ্র শীল বাদি হয়ে সেকান্দার আলীর ওয়ারিশদের বিরুদ্ধে ২০২২ সালে চরফ্যাশন সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় বিজ্ঞ আদালত স্থায়ী নিষেধাজ্ঞা দেন। আদালতের দেয়া নিষেধাজ্ঞার আদেশে কিছুদিন থেমে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেন জবরদখলকারীরা।জবরদখলকারী চক্র নিজের প্রভাবের বলয়ে ওই জমিতে সেমি পাকা ঘর নির্মাণ করেন। সংখ্যালঘু পরিবারের সদস্যরা জবরদখলকৃত জমি ফিরে পেতে প্রভাবশালীদের ধারে ধারে ঘুরে কোন সুরাহ মেলেনি। জবরদখলকারীদের অব্যহত হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন সংখ্যালঘু পরিবারের সদস্যরা।ভুক্তভোগী সুশেন চন্দ্র শীল জানান, চরফ্যাশন পৌর সদরে জিন্নাগড় মৌজায় এসএ ৬০৭ নম্বর খতিয়ানের ৩৮৬০, ৩৮৬৬, ৩৮৬৭, ৩৮৬৮ দাগে ৫ একর ৭২ শতাংশ জমির মালিক ছিলেন তার দাদা নকুল চন্দ্র শীল। তার মৃত্যুর পরে ওই জমির ওয়ারিশ হিসেবে তার বাবা যোগেশ চন্দ্র শীল ও চাচা বাসুদেব চন্দ্র শীলসহ অপরাপর ওয়ারিশরা মালিক হন। দাদার মৃত্যুর পর তার বাবা নকুল চন্দ্র শীল ১ একর ৬০ শতাংশ জমিতে দাদার ওয়ারিশ হিসেবে রেকর্ডীয় মালিক হয়ে ভোগদখলে থেকে চাষাবাদ করে আসছিলেন। পাশাপাশি সড়ক সংলগ্ন স্থানে একটি ছোট টং দোকান নির্মাণ করে ভোগদখলে ছিলেন। ওই টং দোকানের ভাড়াটিয়া ছিলেন স্থানীয় সেকান্দার আলী চকিদার। সময়ের ব্যবধানে ওই জমির মূল্য বৃদ্ধির সঙ্গে পৌরসভার সাথে সংযুক্ত হয়। এতে আরো দ্বিগুণ হারে জমির দাম বেড়ে যায়। এতে ওই জমি হাতিয়ে নিতে বেপরোয়া হয়ে উঠেন ভাড়াটিয়া সেকান্দার আলীসহ তাদের দলবলরা। ২০২৪ সালে সেকান্দার আলী চকিদারের মৃত্যুর পর তার ছেলে ইউসুব দুলাল, খোকন ও বাবুলসহ তার ছেলেরা তার বাবা ভাড়াটিয়া সেকান্দার আলী চকিদারের স্ত্রী আনোয়রা বেগমের নামে একটি ভূয়া জাল দলিল তৈরি করে ওই জমির মালিকানা দাবি করে তাদের উচ্ছেদের হুমকি দেন। এনিয়ে বিপত্তি শুরু হলে তিনি স্থানীয় গণ্যমান্যদের কাছে ধর্ণা ধরে উল্টো বিপাকে পরেছেন। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে অসাধু চক্রের মূলহোতা সেকান্দার আলীর ওয়ারিশরা আঁতাত করে তাদের জাল দলিলের মাধ্যমে তাদের ভোগদখলীয় জমি হাতিয়ে নেন।সেকান্দার আলীর ছেলে অভিযুক্ত খোকন জানান, ‘আমরা ওই খতিয়ানের মালিক আলী হোসেন ও নজির আহম্মেদের কাছ থেকে ৩৬ শতাংশ জমি কিনে ভোগদখলে আছি।’চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, ‘এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাজ্যে মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা
যুক্তরাজ্যে মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা

যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় সাসেক্সের একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (০৪ অক্টোবর) রাতে ওই মসজিদে আগুন দেওয়া হয় বলে স্থানীয় Read more

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

আজ ১২ জুন, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে আন্তর্জাতিক শ্রম Read more

নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর শরিফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন Read more

ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল
ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র করার দাবিতে বরিশালে মানববন্ধন ও Read more

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। তত্ত্বীয় অংশের Read more

শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫
শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫

তুরস্কে পাকিস্তান ও আফগানিস্তানের মাধ্যে শান্তি আলোচনা চলছে। এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন