ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে এক অভিনব ও চমকে দেয়া কায়দায় হত্যা করা হয় ২০২০ সালের ২৭ নভেম্বর। পার্ক করে রাখা একটি পিকআপ ট্রাকেই লুকানো ছিল দূরনিয়ন্ত্রিত মেশিনগান, আর সেটির নিয়ন্ত্রণ ছিল দেশের বাইরের স্যাটেলাইট সংযুক্ত অপারেটরের হাতে। পুরো অপারেশন সম্পন্ন হয় মাত্র ৬০ সেকেন্ডে। খবর এনডিটিভিতেহরানের পাশের শহর আবসরদে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে যাচ্ছিলেন ফখরিজাদেহ। রাস্তার পাশে একটি পরিত্যক্ত ট্রাকে লুকানো ছিল ৭.৬২ এমএম FN MAG মেশিনগান, যাতে যুক্ত ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফেস রিকগনিশন প্রযুক্তি। গাড়ির নিচে, কাঁধে ও শেষে মেরুদণ্ডে গুলি লাগে এই পরমাণু প্রকৌশলীর।অভিযানে ছোড়া হয় ১৫টি গুলি। কিন্তু আশ্চর্যজনকভাবে তার স্ত্রী বা তিন দেহরক্ষীর কেউ গুলিবিদ্ধ হননি। ঘটনার পরই বিস্ফোরণ ঘটানো হয় সেই ট্রাকে, যদিও বহু যন্ত্রাংশ অক্ষত থেকে যায়।ফখরিজাদেহ ছিলেন ইরানের সবচেয়ে গোপন পরমাণু প্রকল্প ‘প্রজেক্ট আমাদ’-এর মূল রূপকার। পশ্চিমা গোয়েন্দারা তাকে ডেকেছিলেন ‘ইরানের রবার্ট অপেনহাইমার’। এমনকি ২০১৫ সালের আন্তর্জাতিক পরমাণু চুক্তিতেও তার নাম ছিল না।২০১৮ সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে বলেছিলেন, ‘এই নামটি মনে রাখুন।’ এরপরই ধারণা জন্ম নেয়, তিনি শুধু বিজ্ঞানী নন, বরং একটি লক্ষ্যবস্তু।ইসরায়েল দায় স্বীকার না করলেও পরে মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন বলেন, ‘ফখরিজাদেহ ছিল বৈধ টার্গেট।’ আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করে, দীর্ঘদিন ধরে তাকে অনুসরণ করছিল ইসরায়েলি গোয়েন্দারা। অস্ত্র যন্ত্রাংশ গোপনে ইরানে এনে জোড়া লাগিয়ে চালানো হয় এই নিখুঁত অভিযান।ঘটনার পর তেহরানজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ইরান পারমাণবিক কার্যক্রমে গতি বাড়ায়, পশ্চিমা শক্তির সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ে। দেশটির কট্টরপন্থীদের অবস্থান আরও শক্তিশালী হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে স্কুলছাত্রের ওপর দুর্বৃত্তের হামলা
মিরসরাইয়ে স্কুলছাত্রের ওপর দুর্বৃত্তের হামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে নাস্তা আনতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক স্কুল শিক্ষার্থী। শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার পৌর সদরের পৌরসভা মার্কেটের Read more

চলনবিলের বাজারে জমতে শুরু করেছে ডিঙ্গি নৌকা কেনা-বেচা
চলনবিলের বাজারে জমতে শুরু করেছে ডিঙ্গি নৌকা কেনা-বেচা

চলনবিলে বর্ষার পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই ইতিমধ্যে জমতে শুরু করেছে হাট বাজারগুলোতে ডিঙ্গি নৌকা কেনা-বেচা। ছোট ছোট কাঠ ও Read more

সকালে খালি পেটে মাঠা খাওয়া কি ভালো?
সকালে খালি পেটে মাঠা খাওয়া কি ভালো?

মাঠা আমাদের কাছে ব্রিটিশ আমল থেকেই একটি পরিচিত নাম। এটি এমন একটি পানীয়ের নাম যা ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ Read more

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি, জাতিসংঘের তালিকায় ১৫৮ কোম্পানি
ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি, জাতিসংঘের তালিকায় ১৫৮ কোম্পানি

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতিতে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে মুনাফা অর্জন করছে—এমন ১৫৮টি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে জাতিসংঘের Read more

পাকুন্দিয়ায় শরিফ হত্যা মামলায় পলাতক ২ আসামি গ্রেফতার
পাকুন্দিয়ায় শরিফ হত্যা মামলায় পলাতক ২ আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী বাজারের ব্যবসায়ী শরীফ মিয়া হত্যা মামলার আসামি শান্ত (২২) এবং জাহেদুল ইসলাম পরশ (১৯) নামের দু'জনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন