ইরানে হামলা অব্যাহত রাখতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মার্কিন প্রেসিডেন্ট।তাকে জিজ্ঞেস করা হয় যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে তিনি কি বলেছেন? জবাবে ট্রাম্প বলেন, “আমি তাকে বলেছি, হামলা চালিয়ে যেতে। আমি তার সঙ্গে প্রতিদিন কথা বলি। নেতানিয়াহু ভালো মানুষ। অনেক কিছু করছে।” গতকাল মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে সর্বশেষবার কথা বলেন ট্রাম্প।এদিকে, দখলদারদের ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি এটি বলতে পারব না… আপনি ভাববেন না আমি এ প্রশ্নের উত্তর দেব।”তিনি আরও বলেন, “আপনি জানেন না আমি এটি (হামলা) করবই কি না। আপনি জানেন না। আমি হামলা করতে পারি। আমি হামলা নাও করতে পারি। আমি বোঝাচ্ছি, কেউ জানে না আমি কি করতে যাচ্ছি।”“আমি আপনাকে বলতে পারি— ইরান অনেক সমস্যায় আছে এবং তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলেছি, তাহলে কেন আগে আলোচনা করেননি। আমি বলেছি, কেন দুই সপ্তাহ আগে আলোচনা করেননি। আগে আলোচনা করলে আপনারা ভালো করতেন। আপনাদের দেশ থাকত।”— যোগ করেন ট্রাম্পসূত্র: সিএনএন, আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস
দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস

সারাদেশে নিম্নচাপের প্রভাবে আরও ৩ দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ জুলাই) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় Read more

কাশিমপুরে অনলাইন ক্যাসিনোর রমরমা ব্যবসা, বিপথগামী যুবসমাজ
কাশিমপুরে অনলাইন ক্যাসিনোর রমরমা ব্যবসা, বিপথগামী যুবসমাজ

অনলাইন ক্যাসিনো বা জুয়া একটি ভয়ংকর আতঙ্কের নাম। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম জুয়ায় আকৃষ্ট হচ্ছে। এতে করে লোভে Read more

লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রি, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৩
লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রি, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের থানা রোড এলাকায় অভিযান Read more

আবহাওয়া ও রোজার কথা মাথায় রেখে নির্বাচন চান জামায়াত আমির
আবহাওয়া ও রোজার কথা মাথায় রেখে নির্বাচন চান জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আবহাওয়া ও রমজানের সময়সূচি বিবেচনায় ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন Read more

উপদেষ্টা হয়েও পাথর উত্তোলন বন্ধ করতে পারলাম না: রিজওয়ানা
উপদেষ্টা হয়েও পাথর উত্তোলন বন্ধ করতে পারলাম না: রিজওয়ানা

সম্প্রতি নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ এলাকায়। একসময় মনোমুগ্ধকর এই পর্যটনকেন্দ্রটি এখন প্রায় বিবর্ণ ও ক্ষতবিক্ষত হয়ে Read more

গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি
গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় এক রাতেই তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র নগদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন