চট্টগ্রাম নগরীর অন্যতম স্বনামধন্য বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পার্কভিউ হাসপাতালে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঞ্চল্যকর মোড় নেয়, যখন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযানে হস্তক্ষেপ ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে। এই ঘটনায় প্রশাসন ও স্বাস্থ্যব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল। উদ্বেগ প্রকাশ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণার নেতৃত্বে পরিচালিত হয় অভিযানটি। পার্কভিউ হাসপাতালের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থানে পরিদর্শনের সময় পাওয়া যায় অস্বাস্থ্যকর পরিবেশ, রেফ্রিজারেটরে পুরনো ও দুর্গন্ধযুক্ত মাংস, বিএসটিআইয়ের অনুমোদনহীন দই এবং নিম্নমানের খাদ্য উপাদান।অভিযান চলাকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সরাসরি ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তারকে হোয়াটসঅ্যাপে ফোন করে উচ্চস্বরে বলেন, “কার পারমিশনে পার্কভিউতে অভিযান করছেন? এসব দেখার দায়িত্ব আমার। কোনো জরিমানা করবেন না। জরিমানা করা হলে আপনার বিরুদ্ধে আন্দোলন হবে।”এই আচরণে অভিযানে থাকা কর্মকর্তারা হতভম্ব হয়ে পড়েন। উপস্থিত ছিলেন ক্যাব চট্টগ্রামের প্রতিনিধি আবু হানিফ নোমান। তিনি জানান, সিভিল সার্জন তার নিজের প্রতিনিধি ডা. শিব্বির আহমেদ প্রিন্সকেও ফোনে শাসিয়েছেন।উল্লেখযোগ্য অনিয়ম উদঘাটনের পরও হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো জরিমানা না করে, এক সপ্তাহের মধ্যে অনিয়মগুলো সংশোধনের শর্তে হাসপাতালের মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমানের কাছ থেকে একটি লিখিত মুচলেকা গ্রহণ করেন ম্যাজিস্ট্রেট। তবে, পরিবেশ অধিদপ্তর হাসপাতালটিকে আলাদাভাবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করে।ঘটনার প্রতিবাদে এক বিবৃতি প্রকাশ করে ক্যাব চট্টগ্রাম। বিবৃতিতে বলা হয়, “একজন সরকারি কর্মকর্তার আইনগত দায়িত্ব পালনে অন্য আরেকজন কর্মকর্তার এ ধরনের হস্তক্ষেপ সরকারি আচরণবিধির চরম লঙ্ঘন। এটি রাষ্ট্রীয় শৃঙ্খলা ও জনগণের স্বার্থ পরিপন্থী।”বিবৃতিতে আরও বলা হয়, “চিকিৎসাসেবাকে ঢাল হিসেবে ব্যবহার করে যদি প্রভাবশালী কেউ বেসরকারি হাসপাতালগুলোর অনিয়ম আড়াল করতে চান, তা হলে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়ায়?”অভিযোগ বিষয়ে ডা. জাহাঙ্গীর আলমের মন্তব্য জানতে চাইলে তিনি অভিযোগটি অস্বীকার করে সময়ের কণ্ঠস্বর-কে মুঠোফোনে বলেন, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ম্যাজিস্ট্রেট তিন ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করেছেন। আমি কোনো ধরনের বাধা দিইনি।”তবে অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণার মন্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।সরকারি কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে এমন বাধা ও হস্তক্ষেপ ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও দুর্বল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এ ঘটনায় দ্রুত তদন্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে মাঠপর্যায়ে দায়িত্বপালনে সরকারি কর্মকর্তারা নিরুৎসাহিত হবেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৮ ভাদ্র ১৪৩২ বাংলা, ৮ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

চুয়াডাঙ্গায় এক কোটি ৬৩ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১
চুয়াডাঙ্গায় এক কোটি ৬৩ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে এক কোটি ৬৩ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের Read more

প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি
প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি

সৌদি আরব থেকে পবিত্র হজ সম্পন্ন করে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টা ৫৪ Read more

পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব
পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব

কোরবানির ঈদের আগে পশুহাটের দিন চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক সড়কে যাত্রীবাহি বাসের মধ্যে বাড়ছে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য। বিশেষ করে Read more

আলফাডাঙ্গায় নাবিকদের মিলনমেলা, উচ্চারিত হলো ঐক্যের স্লোগান
আলফাডাঙ্গায় নাবিকদের মিলনমেলা, উচ্চারিত হলো ঐক্যের স্লোগান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সকল নাবিকদের নিয়ে এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই পরিচিত সভা যেন হয়ে উঠেছিল এক ঐতিহাসিক মিলনমেলা; Read more

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চুয়াডাঙ্গায় আল মিরাজ ও বাবা তৈয়ব আলীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন