রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব সদর দপ্তর। এর আগে গত রোববার রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করা হয় কামাল হোসেন, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে। পরদিন মঙ্গলবার গ্রেপ্তার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি। আদালত তাদের সবাইকে সাত দিনের রিমান্ডে পাঠান।ঘটনার পরদিন এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, পারভেজকে হত্যা করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার নেতৃত্বে।প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসিকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি পরে মীমাংসা করা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকচক্রের টার্গেটে উখিয়ার আমিন হত্যা, আদালতে মামলা
মাদকচক্রের টার্গেটে উখিয়ার আমিন হত্যা, আদালতে মামলা

কক্সবাজারের উখিয়ায় সংবাদকর্মী মোহাম্মদ আমিন উল্লাহ (৩০) হত্যার ঘটনায় আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করা হয়েছে। নিহতের চাচা এনাম মিয়া বুধবার Read more

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শনিবার (০৩ Read more

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং
মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

মিয়ানমারে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পাঁচ বছর পর এবার আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং।শুক্রবার Read more

ভাণ্ডারিয়ায় গাঁজাসহ যুবক আটক
ভাণ্ডারিয়ায় গাঁজাসহ যুবক আটক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ Read more

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে মিডিয়া সেলের সম্পাদক Read more

টেকনাফে ভিজিডি কার্ড পানিতে ফেললেন ইউপি সদস্য, তোলপাড়
টেকনাফে ভিজিডি কার্ড পানিতে ফেললেন ইউপি সদস্য, তোলপাড়

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে ভিজিডি কার্ড নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত দুস্থ নারীদের বাদ দিয়ে সচ্ছলদের নামে কার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন