ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা উল্লেখ করা হয়।বার্তায় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে বলেন, ‘কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আবারও নিশ্চিত করতে চাই।’এদিকে কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানির তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়— ‘বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই নির্বোধ সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে।’‘বাংলাদেশ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।’উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কাশ্মীরের পেহেলগামে এ হামলা হয়। বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্র এএফপিকে বলেছে, নিহতের সংখ্যা অন্তত ২৬।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্লাব বিশ্বকাপের সেমিতে পিএসজির মুখোমুখি এমবাপ্পে
ক্লাব বিশ্বকাপের সেমিতে পিএসজির মুখোমুখি এমবাপ্পে

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ Read more

কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ Read more

নারী কর্মী নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ
নারী কর্মী নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ

বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক থেকে নির্বাহী পরিচালক (ইডি) হয়েছেন ৪ জন কর্মকর্তা। রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ Read more

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মস্তান বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দুটি ফার্মেসিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে Read more

ফের চালু হলো চীন-ভারত সরাসরি ফ্লাইট
ফের চালু হলো চীন-ভারত সরাসরি ফ্লাইট

পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে সরাসরি ফ্লাইট পরিষেবা চালু হলো চীন ও ভারতের মধ্যে।রোববার (২৬ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন