বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ফেলা বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। রবিবার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার জেলে মো. শাহ আলম মিয়ার ফেলা বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।জানা যায়, আজ রবিবার সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া সংলগ্ন পায়রা নদীতে মাছ ধরার জন্য নদীতে বড়শি ফেলেন জেলে মো. শাহ আলম। পরে বড়শি তুলতে গিয়ে দেখেন ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিনের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন তিনি।জেলে মো. শাহ আলম মিয়া বলেন, ‘আমি পায়রা নদীতে নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি। কিন্তু সহজে এতো বড় মাছ ধরা পড়ে না। আজ বড়শিতে ১১ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি পেয়ে আমি খুশি। আল্লাহর কাছে শুকরিয়া।’মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, ‘অনেক দর-কষাকষি করে মাছটি ৯ হাজার টাকায় কিনেছি। এখন মাছটি কেটে বাজারে বিক্রি করব।’তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় পাঙ্গাশ মাছ নদীতে ধরা পড়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে কোটি টাকার বীজ আলু পচে নষ্ট, দায় কার?
পঞ্চগড়ে কোটি টাকার বীজ আলু পচে নষ্ট, দায় কার?

উত্তরের জেলা পঞ্চগড়ে গড়ে ওঠা প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের উৎপাদিত বীজ আলু দেশের শীর্ষ কৃষিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিভিন্ন জেলার Read more

কৃষকের কামড়ে প্রাণ গেল কোবরা সাপের
কৃষকের কামড়ে প্রাণ গেল কোবরা সাপের

ধানক্ষেতে কাজ করছিলেন পুণিত নামের ২৮ বছর বয়সী এক কৃষক। হঠাৎ করেই তার সামনে একটি কালো কোবরা হাজির হলে তেমন Read more

চকরিয়ায় দেশীয় বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১
চকরিয়ায় দেশীয় বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১

কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় Read more

শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর
শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর

উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশা, হিমেল বাতাস ও কমতে থাকা তাপমাত্রার কারণে জেলার স্বাভাবিক জনজীবন Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ও নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় মশাল মিছিল
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ও নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় মশাল মিছিল

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ অঙ্গ সংগঠনের Read more

ভালুকায় ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার
ভালুকায় ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি বাড়ি থেকে একই পরিবারের মা ও তার ২ শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন