পাবনার আটঘরিয়া উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এক হোটেলসহ ছয়টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আটঘরিয়া বাজার ও দেবোত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সিগারেটের অতিরিক্ত মূল্য ও ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রির দায়ে আমজাদ ফল ভান্ডারকে ৫,০০০ টাকা, শফিকুল ফল ভান্ডারকে ৫,০০০ টাকা, মূল্য তালিকায় অসঙ্গতির কারণে সততা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩,০০০ টাকা, শেফা কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫,০০০ টাকা, নিম্নমানের লবণ ও মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রির দায়ে রুনা হোটেলকে ২০,০০০ টাকা এবং ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রির অভিযোগে আরাফাত স্টোরকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে আটঘরিয়া থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ‘জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের জোটে ভাঙন, পতনের মুখে নেতানিয়াহুর সরকার
ফের জোটে ভাঙন, পতনের মুখে নেতানিয়াহুর সরকার

সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে একটি ধর্মীয় রাজনৈতিক দল বেরিয়ে যাওয়ায় সরকারে ভাঙনের চাপের মুখে পড়েছেন Read more

শরীয়তপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে শিক্ষকের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ!
শরীয়তপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে শিক্ষকের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ!

শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে এক শিক্ষকের কাছ থেকে ঘুষ দাবি, সরকারি খাল উদ্ধারের খরচ আত্মসাৎ Read more

১৫ মে: নামাজের সময়সূচি
১৫ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

মোংলার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
মোংলার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও এলপিজি বহনকারী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত সকলেই Read more

রাঙ্গামাটির কর্ণফুলী নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার
রাঙ্গামাটির কর্ণফুলী নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন ফেরিঘাট এলাকার কর্ণফুলী নদী থেকে একটি অজ্ঞাত ১০-১১ বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ Read more

দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আজ ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন