বৃষ্টির রাতে তৃষ্ণা মেটাতে গিয়েছিলেন কলসি থেকে পানি খেতে। জানতেন না, সেই পানির খোঁজেই টিনের ঘরের গায়ে লেগে থাকা মৃত্যুর ফাঁদ ছুঁয়ে যাবেন তিনি। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান দুই সন্তানের মা মনোয়ারা বেগম (৪৫)।চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের উত্তর ব্রাহ্মণডেঙ্গা গ্রামে সোমবার (২6 মে) দিবাগত রাতে  ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। নিহত মনোয়ারা বেগম ছিলেন স্বামী পরিত্যক্তা। দীর্ঘদিন ধরে তিনি বাপের বাড়িতে দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন। পরিবারটি টিনশেড ঘরে থাকত। স্থানীয়রা জানান, সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে এসে মনোয়ারার টিনশেড ঘরের গায়ে পড়ে। এতে ঘরটি পুরোপুরি বিদ্যুতায়িত হয়ে পড়ে। রাতে কলসি থেকে পানি খেতে যান মনোয়ারা। পানির কলসি ঘরের ভেতরেই ছিল। কিন্তু কলসি ধরতেই বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। হাত দিয়ে কলসি ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।’ নিহতের ভাই নজির আহমদ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। ছেলেদের মানুষ করাই ছিল মনোয়ারার জীবনের একমাত্র লক্ষ্য। বাবার বাড়িতে কষ্ট করে দিন চললেও সন্তানদের ভবিষ্যৎ গড়ার আশায় থেমে থাকেননি তিনি। স্থানীয়রা অভিযোগ করেন, ব্রাহ্মণডেঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুঁটি ও তারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টি হলেই প্রায়ই তার ছিঁড়ে পড়ে। এ বিষয়ে একাধিকবার বিদ্যুৎ বিভাগে অভিযোগ করলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মনোয়ারার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই শোক ও প্রশ্ন রেখে গেল—যেখানে ঘরই নিরাপদ নয়, সেখানে নিরাপত্তা কোথায়? এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে চলাচল বন্ধ
গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে চলাচল বন্ধ

গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন Read more

শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ
শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নটা শেষ হয়ে গিয়েছিল ইয়েমেনের বিপক্ষে পরাজয়ের পরই। তবে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচটা Read more

মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে-অফে মায়ামি
মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে-অফে মায়ামি

বরাবর এক বছর পর ইন্টার মায়ামির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর সকার লিগে (এমএলএস) নিয়মিত মৌসুমের Read more

গাজার ১০ লাখ বাসিন্দাকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
গাজার ১০ লাখ বাসিন্দাকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ১০ লাখ বাসিন্দাকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরিকল্পনা অনুযায়ী, এসব ফিলিস্তিনি স্থায়ীভাবে লিবিয়ায় থাকবেন।মার্কিন সংবাদমাধ্যম Read more

সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। তাকে Read more

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ এর পক্ষে, এটাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন