সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।রবিবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। আপনারা দায়িত্বে থাকা অবস্থায় পাথর লুট হয়ে গেলো- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রিজওয়ানা হাসান বলেন, আপনাকে এটা বুঝতে হবে উপদেষ্টারা কোন পর্যন্ত যেতে পারেন। একটা সভায় কোন বক্তব্যগুলো যাবে, আমরা সেই পর্যন্ত কথা বলতে পারি। কিন্তু কোন প্লেট-গ্লাসে খাওয়া দেবে আমরা সেই কথাটা বলি না। এটা আমাদের বলার কথা নয়। মাইক্রোম্যানেজমেন্ট আমাদের করার কথা নয়‌।‘কিন্তু, আমরা পাথর লুটপাট যেন বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে (সিলেটে) গিয়েছিলাম। ফিল্ডে যাওয়ার একমাত্র কারণ ছিল, যারা লুটপাট করে তাদের একটা বার্তা দেওয়া যে আমরা এটা করেছি। আপনি আমাকে বলেন তো গত ১০/২০ বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন। একটা উদাহরণ আমাকে দেন। কোন মন্ত্রীকে আক্রান্ত হতে দেখেছেন একটা উদাহরণ আমাকে দেন।’তিনি বলেন, তার মানে এখানে যে ঐক্যটা গড়ে উঠেছে সেই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয়তো যোগসাজশ করেছে নতুবা নীরব থেকেছে বা দুটোই করেছে। সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো কি না, দ্রুতই দেখতে পাবেন।রিজওয়ানা হাসান বলেন, সরকারের কাজ নীতিমালা প্রণয়ন করা, আমরা কিন্তু সেই নীতিটি ঠিকই প্রণয়ন করেছি- যে এই ১৭টিতে পাথর উত্তোলন করা যাবে না। পাথর আদৌ উত্তোলন হচ্ছে কি না এটি দেখবে মাঠপর্যায়ের প্রশাসন। আমরা কিন্তু বারবার প্রশাসনকে বলেছি, লিখেছি।‘আমি যখন দেখলাম প্রশাসন কার্যকর ভূমিকা নিতে পারছে না বা নিচ্ছে না, তাদের সাহস দেওয়ার জন্য আমি এবং ফাওজুল ভাই (উপদেষ্টা ফাওজুল কবির খান) দুজনই ফিল্ডে গেলাম। যখন আমরা ফেরত আসলাম তখন আমাদের গাড়ি ঘিরে যে অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো এবং পরে সেই বিক্ষোভের জের ধরে একটি রাজনৈতিক দল নেতাদের বহিষ্কার এবং সাসপেন্ডও করলো; সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো না, তাহলে আজকের পরিস্থিতিটা ভিন্ন হতো।’তিনি বলেন, যা হোক বেটার লেট দেন নেভার। আমি জনগণকে ধন্যবাদ জানাই তারা যে লোকেরা গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদটা করেছে। যার ফলে আজ যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এতে ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করবে।পরিবেশ উপদেষ্টা  বলেন, পাথর কতটুকু তুললো, লুট হলো, নিয়ে গেলো- এটি আমার মন্ত্রণালয়ের দেখার কথা নয়। যেহেতু আমি একজন পরিবেশ কর্মী এবং সরকারে আছি…আমি দায়িত্ব নেবো কিন্তু পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়েন না।তিনি বলেন, এখন দেখা যাচ্ছে তারা মামলা করছে, সেখানে আদৌ যারা দোষী তাদের কতটুকু তালিকাভুক্ত করছেন সেটা আমাদের দেখতে হবে।তিনি আরও বলেন, যখন আমরা দুই উপদেষ্টা সেখানে গেলাম এবং আক্রান্ত হলাম। তারপর আমরা চলে আসলাম, তারপরে কিন্তু তিন দিনব্যাপী ব্যাপক অভিযান হলো। সব পাথর ভাঙার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। কিন্তু, তার চার-পাঁচ দিন পর সব রাজনৈতিক দল এক হয়ে চাপ প্রয়োগ করা হলো, তারা সেখানে ঘোষণা দিলেন যে পাথর তুলতে দিতে হবে। পরিবহন মালিকরা বললেন যে তারা ধর্মঘট করবেন। এই ধর্মঘট কিন্তু তাদের নতুন নয়। যখন ২০২০ সালে পাথর তোলা বন্ধ করে দেওয়া হলো, সেই সময় করোনার মধ্যে তারা দুই দুইবার পরিবহন ধর্মঘট করেছেন। তাদের যদি সত্যিকার অর্থে জনগণের জন্য বিন্দুমাত্র মায়া থাকতো করোনার এমন সংকটের মুহূর্তে নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য ধর্মঘট ডাকতে পারতেন?এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হাতাহাতি ও ভাংচুর
কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হাতাহাতি ও ভাংচুর

কুমিল্লা সদর দক্ষিণে একটি বেসরকারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৭ টার Read more

বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম
বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সীমান্ত রক্ষায় বীরত্ব ও নিষ্ঠার সঙ্গে অবদান রাখায় দেশটির সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন Read more

উলিপুরে গভীর রাতে সিঁধ কেটে চুরি, নগদ দুই লাখ টাকা লুট
উলিপুরে গভীর রাতে সিঁধ কেটে চুরি, নগদ দুই লাখ টাকা লুট

কুড়িগ্রামের উলিপুর গভীর রাতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের Read more

ইটনায় ওএমএসের ৭২ বস্তা চালসহ তিন মাঝি আটক
ইটনায় ওএমএসের ৭২ বস্তা চালসহ তিন মাঝি আটক

কিশোরগঞ্জের ইটনায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৭২ বস্তা চালসহ নৌকার তিন মাঝিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন Read more

নিরাশ হইও না, ধৈর্য থাকলে সফলতা তোমাকে ধরা দিবেই : ধর্ম উপদেষ্টা
নিরাশ হইও না, ধৈর্য থাকলে সফলতা তোমাকে ধরা দিবেই : ধর্ম উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামি স্টাডিজের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে এই পূর্ণমিলনী Read more

চট্টগ্রামে অবৈধ কোচিং সেন্টারের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে চসিক
চট্টগ্রামে অবৈধ কোচিং সেন্টারের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে চসিক

চট্টগ্রাম নগরের চকবাজারের গুলজার মোড়–শিক্ষাপাড়া খ্যাত এই এলাকায় প্রতিদিন ভিড় জমে হাজারো শিক্ষার্থীর। মেডিকেল ভর্তি, বিসিএস প্রস্তুতি কিংবা মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন