রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং ক্যাম্পাসের বাইরে আগারগাঁও প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়।এসময় শিক্ষার্থীরা ‘চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘খুনিদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘বিএনপির অনেক গুণ, ১ বছরে দেড়শ খুন’ ইত্যাদি স্লোগান দেন।সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে উক্ত বিক্ষোভ মিছিলে শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বিশ্বের শহরগুলোর তালিকায় বায়ুদূষণে আজ দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৮৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Read more

বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা
বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ Read more

প্রকল্পের তথ্য চাওয়ায় সাংবাদিককে গালি দিলেন ভূঞাপুরের এসিল্যান্ড
প্রকল্পের তথ্য চাওয়ায় সাংবাদিককে গালি দিলেন ভূঞাপুরের এসিল্যান্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি প্রকল্পের তথ্য চাইতেই সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী Read more

নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে পানিতে ডুবে নিখোঁজ দুই ঘন্টা পর আবির ইসলাম নামে (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ

কারো পৌষ মাস কারো সর্বনাশ। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে পৌষের দেখা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন