বরগুনার পাথরঘাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে মোসাঃ লামিয়া (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চরদুয়ানি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছহেরাবাদ গ্রামের বাসিন্দা। নিহত লামিয়া মোঃ সেলিম হাওলাদারের কন্যা ও প্রবাসী মোঃ শমীম সিকদারের স্ত্রী। তাদের একটি ৫ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা  ৫টার দিকে নিজ পিতার আধাপাকা বসতঘরে পারিবারিক কলহের কারণে তিনি বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে তার মা কাজল বেগম ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করলে লামিয়া নিজেই দরজা খুলে বিষ পানের কথা জানান।পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ পাঠানো হয়। অ্যাম্বুলেন্সযোগে বরিশালের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা এলাকায় রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।পরে স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন।পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ের কাছ থেকে দেড় লাখ টাকায় ছেলেকে কিনে হত্যা করে ঘাতকরা
মায়ের কাছ থেকে দেড় লাখ টাকায় ছেলেকে কিনে হত্যা করে ঘাতকরা

সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবক সিরাজুল ইসলাম হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে রোমহর্ষক তথ্য—নিজ মায়ের কাছ থেকে দেড় Read more

মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত
মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা সাবেক রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন।শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ Read more

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি-আগুন, হতাহত কয়েকজন
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি-আগুন, হতাহত কয়েকজন

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি ও আগুনের ঘটনায় হতাহত হয়েছেন কয়েকজন। মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক এলাকায় ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে Read more

গরমে হরমোনের ভারসাম্য বজায় রাখবে যেসব খাবার
গরমে হরমোনের ভারসাম্য বজায় রাখবে যেসব খাবার

হরমোন আমাদের মেজাজ থেকে শুরু করে বিপাক পর্যন্ত সবকিছুকে কীভাবে প্রভাবিত করে। হরমোন বার্তাবাহকের মতো যা আমাদের শরীরকে সুচারুভাবে পরিচালনা Read more

কালো টাকা সাদা করার সুযোগ অবিচার: আমির খসরু
কালো টাকা সাদা করার সুযোগ অবিচার: আমির খসরু

বিএনপি কালো টাকা সাদা করার সুযোগকে নিয়মিত কর প্রদানকারীদের প্রতি অবিচার মনে করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

বরিশালে থানা থেকে পালিয়ে যাওয়া আসামি এখনও গ্রেপ্তার হয়নি!
বরিশালে থানা থেকে পালিয়ে যাওয়া আসামি এখনও গ্রেপ্তার হয়নি!

মাদক মামলার ওয়ারেন্টভুক্ত জয় সাহা নামে এক আসামি বরিশাল কোতয়ালী মডেল থানা হেফাজতে থাকা হাজত থেকে পলায়নের ঘটনা ঘটেছে। তবে পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন