পাবনার চাটমোহর উপজেলায় অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় মোট ২ হাজার ৪০০ লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন আটক করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব জব্দ করেন।রবিবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়ন রামচন্দ্রপুর গ্রামে এলাকাবাসী এই তেল জব্দের ঘটনা ঘটে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জব্দ হওয়া তেল ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রির ব্যবস্থা করেন।স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন চিনাভাতকুর বাজারের ‍দুজন অবৈধ তেল ব্যবসায়ী গাড়ি করে তেলগুলো বাঘাবাড়ি এলাকা থেকে চাটমোহরে নিয়ে আসছিলেন।এসময় এলাকাবাসী ড্রামবোঝাই তেল দেখে সন্দেহ হলে তা আটক করে পুলিশে খবর দেন। পরে চাটমোহর গোলাম সরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটক করা জ্বালানি তেল জব্দ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জব্দ হওয়া ডিজেল, পেট্রোল ও অকটেন ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রির উদ্যোগ নেন।ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, জ্বালানি তেল মজুত কিংবা পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোথাও অবৈধভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুতের তথ্য থাকলে সেটা উপজেলা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা রাষ্ট্রদূত মুশফিকের
বাংলাদেশ কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা রাষ্ট্রদূত মুশফিকের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুর চালিয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া Read more

এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়?
এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়?

এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সরকারি Read more

আমাদের একমাত্র দাবি দ্বি-রাষ্ট্র সমাধান: ম্যাক্রোঁ
আমাদের একমাত্র দাবি দ্বি-রাষ্ট্র সমাধান: ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে দ্বি-রাষ্ট্র সমাধান নীতির বাস্তবায়নই ফ্রান্সের একমাত্র দাবি বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার এক Read more

পুলিশে রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৯ কর্মকর্তা
পুলিশে রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৯ কর্মকর্তা

পুলিশের ৯ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও ছয়জন সহকারী পুলিশ Read more

মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার জাল ধ্বংস
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার জাল ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান - ২০২৫’ উপলক্ষে মৎস্য অফিসের অভিযানে ৫০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। Read more

ঠাকুরগাঁওয়ে প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে নাটকর্মীর গলায় ফাঁস
ঠাকুরগাঁওয়ে প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে নাটকর্মীর গলায় ফাঁস

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়েছেন শামীম আকতার (৪০) নামে এক নাট্যকর্মী।সোমবার (২৭ অক্টোবর) বিকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন