কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী বাজারের ব্যবসায়ী শরীফ মিয়া হত্যা মামলার আসামি শান্ত (২২) এবং জাহেদুল ইসলাম পরশ (১৯) নামের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (১৮ জুন) রাতে গ্রেপ্তারের বিষয়টি পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. ইউসুফ নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব ১৪ ও পুলিশের যৌথ অভিযানিক দল। গ্রেপ্তারকৃত শান্ত মিয়া সালুয়াদী গ্রামের জালাল উদ্দীনের ছেলে এবং পরশ একই এলাকার ইমাম হোসেন মোড়লের ছেলে। এর আগে এই মামলার প্রধান আসামি ইমাম হোসেন মোড়লকে গত (১৮ মে) গ্রেফতার করা হয়েছিল। নিহত শরীফ মিয়া একই এলাকার মৃত খায়রুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, ‘ডিএমপি উত্তরা বিভাগের দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই বাসায় অভিযান চালিয়ে দুই আসামি শান্ত ও পরশকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শরীফ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। শান্ত ও পরশকে গ্রেপ্তারের মধ্য দিয়ে শরীফ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হল। অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’ উল্লেখ্য, গত (২৭ মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে পূর্ব শত্রুতার জেরে ইমাম হোসেন মোড়ল, পরশ ও শান্তসহ ৭-৮ জনের একটি দল শরীফ মিয়ার দোকানে ঢুকে লাঠি ও ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি বিসিবি সভাপতির
রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি বিসিবি সভাপতির

আগামী বছর রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচসহ বিপিএল ও প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) Read more

ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন
ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন

মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে? এ কেমন শত্রুতা? ভোলার দৌলতখানে সাইফুল্লাহ আবেদীন বাদল Read more

শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সংগঠন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার Read more

মহাসড়কে অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু নিয়ে গেল ডাকাতদল
মহাসড়কে অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু নিয়ে গেল ডাকাতদল

মহাসড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ১৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল এ সময় ট্রাক চালকসহ তিনজনের হাত-পা Read more

কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে
কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে

মুসলমান-বিদ্বেষ ছড়ানো ভারতে নতুন নয়। তবে পহেলগামের হামলার পরে কাশ্মীরি নাগরিক এবং ধর্মনিরপেক্ষ মানুষরাও ঘৃণার শিকার হচ্ছেন ভারতে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন