কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ ২২ লাখ টাকা লুটপাট চালায় ডাকাত দল।মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ২ টা ১৫ মিনিটে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী এলাকার বিএডিসি কোল্ড স্টোর সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক ইছাম উদ্দিন (৭০) গুরুতর আহত হয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহত ইছাম উদ্দিন একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২ টা ১৫ মিনিটে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাদ করা বাড়িটিতে প্রবেশ করে। এ সময় বাড়ির ভেতরে ঢুকে প্রথমে একে একে প্রতি ইউনিটের প্রধান দরজা ভেঙে ধারালো অস্ত্র দিয়ে সবাইকে একটি রুমের ভেতর জিম্মি করে ফেলে। পরে প্রতিটি রুমে ঢুকে প্রথমে নগদ অর্থ পরে স্বর্ণালংকারসহ লুট করে। এ সময় আসবাবপত্র মেঝেতে ফেলে ভাঙচুর চালায় ডাকাত দলের সদস্যরা।বাড়ির ভাড়াটিয়া ও আলুর স্টোর বাজারের বিকাশ ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, রাত ২ টার পরে আমার ঘরে ৪-৫ জন লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে আমাকে জিম্মি করে ফেলে। এরপর আমার রুমের আলমারি, র‍্যাকসহ সব ভাঙচুর করে। এছাড়া দোকানের বিকাশের ক্যাশ ব্যাগ থেকে নগদ ৩ লাখ ৫৪ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। সর্বোচ্চ ১০-১৫ মিনিটের মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটে। বাড়িতে থাকা ৩ জন ভাড়াটিয়া বসবাস করে।তিনি আরও বলেন, আমার অনেক কষ্টের জমানো টাকায় অন্য জায়গায় কেনা বাড়ির দলিলের কাগজপত্র ও নগদ টাকা সবকিছু নিয়ে আমাকে পথের ভিখারি বানিয়ে গেছে ডাকাতদল।আরেক ভাড়াটিয়া বলেন, আমার ঘরে প্রথম ঢুকেই দ্বিতীয় দরজা খোলার জন্য ভাঙচুর করে একপর্যায়ে বাধ্য হয়ে খুলে দিলে আমার স্ত্রীর স্বর্ণালংকার ও টাকা-পয়সা সবকিছু নিয়ে গেছে।একই কথা জানান ১ নং ওয়ার্ড বিএনপির সদস্য আমির উদ্দিন। তিনি বলেন, আমি যতদূর জানি এখানে তিন জন ভাড়াটিয়া। ডাকাত দলের সদস্যরা বাড়ির প্রধান গেইট দিয়ে বের হয়ে মেইন রোডে উঠে ছোট্ট একটি কাভার্ড ভ্যানে করে পালিয়ে যায়।বাড়ির মালিক ইছাম উদ্দিন (৭০) বলেন, মঙ্গলবার রাত ২:১৫ মিনিটে আমার বাড়িতে অজ্ঞাত ১০-১২ জন লোক এসে অস্ত্র দিয়ে আমাদের জিম্মি করে ডাকাতি করেছে। বাড়িতে ঢুকে সব ভাড়াটিয়ার টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ সব আসবাবপত্র নিয়ে গেছে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে আমার কাছ থেকে নগদ ৪ লাখ টাকা নিয়েছে। এছাড়া অন্যান্য ভাড়াটিয়াদের জিম্মি করে ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে। এ ঘটনায় আমার বাড়ির এক ভাড়াটিয়াকে থানায় আটক করা হয়েছে। আমার বাড়িতে আনুমানিক ২০-২২ লাখ টাকার মতো ডাকাতি হয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহায়তা চাই।এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি তাৎক্ষণিক। এ বিষয়ে আমরা খোঁজ নিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এছাড়া একজন আটক করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্টারনেটে বিয়ের আগে কী কী খোঁজেন মেয়েরা
ইন্টারনেটে বিয়ের আগে কী কী খোঁজেন মেয়েরা

বিয়ের আগে মেয়েরা ইন্টারনেটে নানান বিষয়ে উত্তর খুঁজতে থাকেন। তারা  কোন কোন বিষয়ে সবেচেয়ে বেশি সন্ধান করেন, কী বলছে সাম্প্রতিক Read more

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুম‌কি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুম‌কি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা Read more

আমার মনে হয় ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করে নিয়েছে রাশিয়া: ট্রাম্প
আমার মনে হয় ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করে নিয়েছে রাশিয়া: ট্রাম্প

ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে বলে অনুমান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন যেমন আছে তেমনই রেখে Read more

এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার
এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস Read more

ঈদের ছুটি শেষে রোববার খুলছে পুঁজিবাজার
ঈদের ছুটি শেষে রোববার খুলছে পুঁজিবাজার

টানা ৯ দিনের ঈদের (ঈদুল ফিতর) লম্বা ছুটি শেষে আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে ফের শুরু হবে পুঁজিবাজারের লেনদেন। ঈদ Read more

এলপি গ্যাসের দাম কমল
এলপি গ্যাসের দাম কমল

দেশের বাজারে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন