চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সৌম্য সরকার।বৃহস্পতিবার (২২ মে) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আমিরাতের বিপক্ষে শুধু তৃতীয়টিতে নয়, পিঠের চোটে ভোগা সৌম্য কোনো ম্যাচই খেলতে পারেননি। গত এক সপ্তাহ ধরেই ব্যথায় ভুগছিলেন বলে জানান জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।তিনি জানান, ‘মেডিক্যাল পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে তার পুনর্বাসনের জন্য ১০ থেকে ১২ দিন লাগবে। যার অর্থ হচ্ছে, আগামী সপ্তাহে পাকিস্তানে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে থাকছে না সে।’সৌম্যর চোটে কপাল খুলেছে মেহেদী হাসান মিরাজের। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।২৭ বছর বয়সী অলরাউন্ডার পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানেও আছেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পাওয়া মিরাজ টুর্নামেন্ট শেষ হলেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। আগামী ২৮ মে প্রথম ম্যাচ হবে। বাকি দুটি ৩০ মে ও ১ জুন হবে। সব ম্যাচই লাহোরে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানি কমলেও দুর্ভোগে তিস্তা পাড়ের মানুষ
পানি কমলেও দুর্ভোগে তিস্তা পাড়ের মানুষ

উজানের ঢল ও ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। বুধবার (৩০ জুলাই) সকাল থেকে তিস্তার পানি কমতে Read more

জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মানবিক সহায়তা পেয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ২১৩টি অসচ্ছল পরিবার। বুধবার Read more

জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টা ৩০ Read more

ইসরায়েলিদের খেলাধুলা থেকে বাদ দিতে বললেন স্পেনের ক্রীড়ামন্ত্রী
ইসরায়েলিদের খেলাধুলা থেকে বাদ দিতে বললেন স্পেনের ক্রীড়ামন্ত্রী

রাশিয়ান খেলোয়াড়দের যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক একইভাবে ইসরায়েলের খেলোয়াড়দেরও নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া। এ জন্য একটি Read more

নোয়াখালীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

নোয়াখালী সদরের ৯নং কালাদরাপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন