কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে মনোনয়নবঞ্চিত চার প্রার্থীর কর্মী-সমর্থকরা। এ আসনে কিশোরগঞ্জ জেলা বিএনপির তিনবারের বর্তমান সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে ধানের শীষের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরই প্রতিবাদে মনোনয়নবঞ্চিত চার প্রার্থীর কর্মী-সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।রবিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের সদর উপজেলা বিন্নাটি চৌরাস্তা মোড়ে এ অবরোধ কর্মসূচিতে পালন করেন কর্মী-সমর্থকরা। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী।এসময় মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে কর্মী-সমর্থকরা।অবরোধকারীরা প্রায় ১০ মিনিট মহাসড়ক অবরোধ করে প্রার্থীতা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এসময় পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তার সমর্থকরা।মানববন্ধন ও অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক বিভাগীয় স্পেশাল জজ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ রুহুল হোসাইন।এসময় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতারা কিশোরগঞ্জ-১ আসনটিতে যে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন তাতে করে আসনটি ঝুঁকিপূর্ণ হয়েছে। একারণে জামায়াত প্রার্থীরা উচ্ছসিত হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর সব আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নির্যাতিত হয়েছে, আজ তাকে মনোনয়ন দোওয়া হয়নি? আমরা দীর্ঘ বছর যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছি, পলাতক সরকারের সময়ে মামলা খেয়েছি, ঘরছাড়া হয়েছি, আমরা তারেক রহমানকে বলতে চাই, দুরদিনে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। দ্রুত প্রার্থী পরিবর্তন না করা হলে আন্দোলন আরও কঠোর হবে বলে তারা হুঁশিয়ারি দেন।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। মনোনয়ন পাওয়ার পর তিনি অন্যান্য মনোনয়নপ্রত্যাশী নেতার বাড়িতে গিয়ে সহযোগিতা চান। তবে অনেকের সঙ্গে দেখা হয়নি। অন্যদিকে তাঁর মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে আসছেন মনোনয়নবঞ্চিত নেতারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট
বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

নানা নাটকীয়তা আর ঘটনাপ্রবাহের পর অবশেষে শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর।  টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের Read more

কপোতাক্ষ-সাগরদাড়ি ট্রেনের স্টপেজ চেয়ে মানববন্ধন
কপোতাক্ষ-সাগরদাড়ি ট্রেনের স্টপেজ চেয়ে মানববন্ধন

চুয়াডাঙ্গার দামুড়হুদার একমাত্র ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্যবাহী জয়রামপুর রেলওয়ে স্টেশনের সার্বিক উন্নয়ন ও কপোতাক্ষ, সাগরদাড়ি আন্তঃনগর ট্রেনের আপ ডাউন স্টপেজের দাবিতে Read more

রংপুরে মদপানে ৩ জনের মৃত্যু
রংপুরে মদপানে ৩ জনের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ২ জন।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত Read more

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তীকালীন Read more

তারেক রহমানকে সংবর্ধনা জানাতে বিএনপির কমিটি গঠন
তারেক রহমানকে সংবর্ধনা জানাতে বিএনপির কমিটি গঠন

দীর্ঘ বছর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে ওই দিন ঢাকার Read more

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান। আজ শুক্রবার রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন