চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে শহিদুল ইসলাম ঢালি (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে। বুধবার (২৫ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম ঢালি মারা যায়।নিহত শহিদুল ইসলাম মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা ও মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন এবং দুই ছেলে ও এক মেয়ের জনক।স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী নিজ জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ প্রাচীর ভেঙে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ মার্চ) রাত ২টার দিকে তিনি মারা যান।এ ঘটনায় শিল্পি খাতুন ও আরবী খাতুন নামে আরও দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে পরে মারা যান। এ ঘটনায় পূর্বেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ভেটেরিনারি সেলসম্যানের মৃত্যু 
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ভেটেরিনারি সেলসম্যানের মৃত্যু 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ সংলগ্ন হিরো শোরুমের সামনে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শাহাজাহান নামে একজন প্রাইম কেয়ার ভেটেরিনারি সেলসম্যানের মৃত্যু হয়েছে। শনিবার Read more

বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত
বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

বাংলাদেশ এবং চীনকে নজরদারির মধ্যে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারতের নৌবাহিনী। পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দরশহর হলদিয়ায় তৈরি করা হবে এই ঘাঁটি।ভারতের Read more

বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা
বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা

বরগুনার আমতলীতে এ বছর পানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ প্রান্তিক চাষিরা। ভরা মৌসুমেও পান বিক্রি করে Read more

বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় 'এফবি ঝড়' ও 'এফবি Read more

দর্শনায় ভারত পালানোর সময় যুবলীগ সেক্রেটারি আটক
দর্শনায় ভারত পালানোর সময় যুবলীগ সেক্রেটারি আটক

রাজশাহীর তানোর থানা যুবলীগ সেক্রেটারি মোঃ যুবায়ের ইসলাম (৫০) ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গা দর্শনা চেকপোস্টে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ Read more

তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু
তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন