জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে গত কয়েক সপ্তাহের চলমান উত্তেজনা এবার সংঘাতে রূপ নিয়েছে। গতকাল মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে আচমকা হামলা চালিয়েছে ভারত, পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানও। উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের বিমান চলাচলেও। ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের সীমান্তবর্তী ১৮টি বিমানবন্দর। বিপাকে পড়েছে আইপিএলের দুই দল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। বিমানসেবা বন্ধ থাকায় দলগুলোর ‘ট্র্যাভেল প্ল্যানে’ পরিবর্তন আসতে যাচ্ছে। বিমানের আরামদায়ক সফর ছেড়ে সড়কপথে যাত্রা করতে হতে পারে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলকে।ধর্মশালা বিমানবন্দর আগামী ১০ মে স্থানীয় সময় ভোর ৫.৩০ পর্যন্ত বন্ধ। পাঞ্জাব কিংস নিজেদের শেষ তিনটি হোম ম্যাচ খেলছে ধর্মশালায়। সেই মাঠে খেলতে গেলে সাধারণত ধর্মশালা বিমানবন্দরেই নামে দলগুলো। এই মুহূর্তে দিল্লি দল ধর্মশালায় রয়েছে। দু’দিন পরে মুম্বাই ইন্ডিয়ান্সেরও পৌঁছানোর কথা। তবে বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় বোর্ডের যাবতীয় পরিকল্পনা ভেস্তে গেছে আপাতত।বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে খেলে দিল্লি নিজেদের শহরে ফিরবে। অন্যদিকে, মুম্বাই নিজেদের শহর থেকে ধর্মশালায় আসবে। কী ভাবে এই দুই দল যাতায়াত করবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। কারণ, ধর্মশালা স্টেডিয়ামের কাছাকাছি আরও যে দুই বিমানবন্দর রয়েছে, সেই অমৃতসর এবং চণ্ডীগড়ও বন্ধ করে দেওয়া হয়েছে।বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, “আপাতত আমরা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। চণ্ডীগড় বিমানবন্দরও বন্ধ থাকায় আমাদের হাতে আর বিকল্প নেই। দেখা যাক কী হয়। দুটো দল ইতিমধ্যে ধর্মশালায় রয়েছে। পরের দিকে মুম্বাইও আসবে। আপাতত দিল্লি বিমানবন্দর ছাড়া হাতে কোনো বিকল্প নেই। তবে সেখান থেকে সড়কপথে লম্বা যাত্রা করে ধর্মশালা পৌঁছাতে হবে। সরকার কী নির্দেশ দেয়, সবাই সে দিকেই তাকিয়ে।”পাঞ্জাব এবং দিল্লি এখনও কোনো নির্দেশ পায়নি। তবে মুম্বাইয়ের পরিকল্পনা বদলাতে পারে। তারা নির্ধারিত বিমানের টিকিট বাতিল করে দিয়েছে কি না এখনও স্পষ্ট নয়। বিমানবন্দর বন্ধ থাকলে টিকিট বাতিল করা ছাড়া আর উপায়ও নেই।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ৪৩ বছরের রাজনীতিতে ইতি টানার ঘোষণা শাহীনের
টানা ৪৩ বছরের রাজনীতিতে ইতি টানার ঘোষণা শাহীনের

টানা ৪৩ বছরের রাজনৈতিক জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীন। Read more

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় কন্যা নিহত, বাবা আহত
কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় কন্যা নিহত, বাবা আহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটেছে।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ Read more

দীর্ঘ ১৭ বছর পর লাল গালিচায় হাঁটলেন অ্যাঞ্জেলিনা জোলি
দীর্ঘ ১৭ বছর পর লাল গালিচায় হাঁটলেন অ্যাঞ্জেলিনা জোলি

স্থানীয় সময় বিকেল ৫টা। লালগালিচা এলাকা তীব্র অপেক্ষায়। চারদিকে শত শত ক্যামেরার চোখ। যে চোখ অপেক্ষায় তাঁর জন্য। নিরাপত্তাবলয়ের বাইরে Read more

পানছড়িতে ইমামকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী
পানছড়িতে ইমামকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

‎“এই বিদায়ে কোনো দুঃখ নেই, কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির পথে আলাদা হচ্ছি। আল্লাহ আমাদের আবার একত্র করুন জান্নাতুল ফেরদৌসে।” — Read more

বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!
বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!

কনের বাড়িতে চলছে রান্নাবান্না, অতিথি আপ্যায়ন। গাড়িবহর নিয়ে হাজির হয়েছে বরযাত্রীও। সবাই অপেক্ষা করছে কখন বিয়ে সম্পন্ন হবে, তারপর বরযাত্রীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন