ভারতের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল/এলওসি) সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের সরকার।গত মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুটি পারমাণবিক শক্তিধর দেশ একের পর এক শাস্তিমূলক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে যুদ্ধের আশঙ্কা সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে তীব্র হচ্ছে। খবর জিওটিভি নিউজের।আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক শুক্রবার (২ মে) স্থানীয় সংসদে বলেছেন, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ১৩টি নির্বাচনী এলাকায় দুই মাসের জন্য খাদ্য সরবরাহ মজুত করার নির্দেশ জারি করা হয়েছে।তিনি বলেন, ১৩টি নির্বাচনী এলাকায় খাদ্য, ওষুধ এবং অন্যান্য সমস্ত মৌলিক প্রয়োজনীয়তা সরবরাহ নিশ্চিত করার জন্য আজাদ জম্মু ও কাশ্মীর সরকার ১ বিলিয়ন রুপির জরুরি তহবিলও মজুত করেছে।চৌধুরী আনোয়ার উল হক বলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় রাস্তাঘাট রক্ষণাবেক্ষণের জন্য সরকারি এবং বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতিও মোতায়েন করা হচ্ছে।এছাড়া সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় আজাদ কাশ্মীর কর্তৃপক্ষ বৃহস্পতিবার ১০ দিনের জন্য ১,০০০ টিরও বেশি ধর্মীয় বিদ্যালয় বন্ধ করে দিয়েছে।পেহেলগামে হামলা এবং পরবর্তী উত্তেজনার কারণে সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় এ উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
আলফাডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আর মাত্র দুই দিন পরেই পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। গত কয়েক Read more

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

কুষ্টিয়া- পাবনা হাইওয়ে সড়কে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়ার Read more

তাহিরপুরে মদ খেয়ে খাল পার, পানিতে ডুবে নিখোঁজ ১
তাহিরপুরে মদ খেয়ে খাল পার, পানিতে ডুবে নিখোঁজ ১

দেশি মদ (বাংলা মদ) খেয়ে মুচি বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ছোট খাল পাড় হওয়ার সময় পানিতে ডুবে সুনামগঞ্জের তাহিরপুর Read more

Spinsy online casino bonus – guide complet : inscription, exigences de mise, paiements et mobile
Spinsy online casino bonus – guide complet : inscription, exigences de mise, paiements et mobile

Guide pratique du spinsy online casino bonus en 2024 Qu’est‑ce que le spinsy online casino bonus ? Le spinsy online casino Read more

বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন
বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোরবানির Read more

যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন