পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু এবং মোহমান্দ জেলায় পরিচালিত পৃথক দুই অভিযানে ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই সন্ত্রাসীদের সবাই দেশটির কট্টর ইসলামপন্থি নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান (টিটিপি) এবং এর বিভিন্ন মিত্রগোষ্ঠীর সদস্য ছিল।রবিবার পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নিহতদের ‘ফিৎনা আল-খারিজি’ এবং ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “গোপন সামরিক তথ্যের ভিত্তিতে বান্নু এবং মোহমান্দ জেলায় পৃথক সেনা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোহমান্দে ৭ জন এবং বান্নুতে ৬ জন ফিৎনা আল-খারিজি সন্ত্রাসীকে নরকে পাঠিয়েছেন পাকিস্তানি সেনারা।”“দুই জেলায় অভিযান এখনও অব্যাহত আছে। যদি আরও কোনো ভারত সমর্থিত ফিৎনা আল খারিজি সন্ত্রাসীকে পাওয়া যায়, তাহলে তাকে/তাদেরও নরকে পাঠানো হবে।”২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারপর থেকেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে।খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এ দু’টি গোষ্ঠীই পাকিস্তানে নিষিদ্ধ।ইসলামাবাদভিত্তিক থিংকট্যাংক সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বিগত যে কোনো সময়ের তুলনায় ২০২৫ সালের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসে পাকিস্তানে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতার হার বেড়েছে ৪৬ শতাংশ।ইসলামাবাদের অভিযোগ, টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় এবং অস্ত্র-রসদের যোগান দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে তালেবান গোষ্ঠী এ অভিযোগ সবসময় প্রত্যাখ্যান করেছে।সম্প্রতি কাবুল বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তানের ইসলামি চিন্তাবিদ (স্কলার) বৈঠক হয়েছিল। সেই বৈঠকে স্কলারা সবাই জানিয়েছেন, তারা চান না যে আফগানিস্তানের ভূখণ্ড অন্য কোনো দেশের ক্ষতির জন্য ব্যবহৃত হোক।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দারবি এক বিবৃতিতে এ বৈঠককে স্বাগত জানিয়েছেন; তবে তিনি বলেছেন যে এমন প্রতিশ্রুতি এর আগেও বহুবার তালেবান গোষ্ঠী দিয়েছে।সূত্র : জিও নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক দমনের মুখোশে দুর্নীতির নগ্ন প্রদর্শনী ডিএনসি কর্মকর্তাদের
মাদক দমনের মুখোশে দুর্নীতির নগ্ন প্রদর্শনী ডিএনসি কর্মকর্তাদের

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর কর্মকর্তাদের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানের নামে ঘুষ ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, নিরীহ Read more

মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালয়েশিয়ার জোহর রাজ্যের মাসাই এলাকার জালান কেম্পাসে অবস্থিত তামান মেগাহ রিয়ার একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় Read more

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি ১৯ দিন
শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি ১৯ দিন

চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ১ জুন Read more

নড়াইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নড়াইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইলের লোহাগড়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া আমতলা এলাকায় Read more

কোম্পানীগঞ্জ-কাঁঠালবাড়ী সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা না পাওয়ার অভিযোগ
কোম্পানীগঞ্জ-কাঁঠালবাড়ী সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা না পাওয়ার অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী-কাঁঠালবাড়ী সংঘর্ষের পাঁচ মাস পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো কোনো আর্থিক সহায়তা পায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। Read more

হিজাব নিয়ে কটাক্ষের রাজনীতি বাংলাদেশে চলবে না: রাকসু ভিপি
হিজাব নিয়ে কটাক্ষের রাজনীতি বাংলাদেশে চলবে না: রাকসু ভিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ‘হিজাব নিয়ে কটাক্ষ করে রাজনীতি আর বাংলাদেশে চলবে না।’ যারা হিজাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন