পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গুতে শক্তিশালী বোমা বিস্ফোরণে পুলিশের এক এসপিসহ তিন কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।বোমা বিস্ফোরণের আগে সেখানকার একটি থানায় হামলা হয়। নিহত কর্মকর্তারা সেখানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান আদম খান। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।টিটিপি একটি সম্পূর্ণ আলাদা দল হলেও আফগানিস্তানের তালেবানের সঙ্গে তাদের যোগসূত্র আছে বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। যদিও তালেবান প্রত্যেকবারই এ দাবি প্রত্যাখ্যান করেছে।আফগান তালেবানের দাবি, তারা তাদের ভূখণ্ডে বিদেশি কোনো সংগঠনকে আশ্রয় প্রশ্রয় দেয় না। তা সত্ত্বেও চলতি মাসের মাঝামাঝিতে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান। এ সময় দেশটির রাজধানী কাবুলকে লক্ষ্যবস্তু করা হয়।এর আগে, শুক্রবার সকালে খাইবার পাখতুনখাওয়ার ট্যাংক বিভাগে টিটিপির সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। এই অভিযানে ৮ ‘ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে টানা কয়েকদিন ভয়াবহ সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান কাতারের মধ্যস্থতায় আলোচনায় বসেছে। আজ তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশ দ্বিতীয়বারের মতো আলোচনায় বসবে। এর আগেই পুলিশকে লক্ষ্য করে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটল।সূত্র: এপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদলে পদ পেতে স্ত্রীকে তালাক, সংবাদ সম্মেলনের পর অব্যাহতি
ছাত্রদলে পদ পেতে স্ত্রীকে তালাক, সংবাদ সম্মেলনের পর অব্যাহতি

রাজধানীর সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও অর্থ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি
কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

মেসির সঙ্গে ছবি তুলে ট্রলের শিকার শুভশ্রী, থানায় অভিযোগ রাজের
মেসির সঙ্গে ছবি তুলে ট্রলের শিকার শুভশ্রী, থানায় অভিযোগ রাজের

‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ এর অংশ হিসেবে গত ১৩ ডিসেম্বর কলকাতা যান ফুটবলের কিংবদন্তি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি Read more

জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ মে) সকাল ৯ টার সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন