‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ির সীমানা বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধের নাম মো:নবিউল হক (৭৫)। সে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকার সিরাজুল হকের পুত্র। সকাল সাতটার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে নিহতের ছোট মেয়ে সাজেদা আক্তার পিতাকে হত্যার ঘটনায় জড়িত সুমন ও তার স্ত্রীর ফাঁসি দাবি করেন। এই ঘটনায় সুমনের স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।‎নিহতের ছোট মেয়ে সাজেদা আক্তার বলেন, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে আমার বাবার সাথে সুমনের পরিবারের সাথে বিরোধ চলছে। কিন্তু আমার বাবা বাড়ি পরিমাপ করে সীমানা দেওয়ার জন্য বললে সুমনের পরিবারসহ এলাকাবাসী সবাই সম্মতি দেন। কিন্তু শুক্রবার সকালে আমার বাবা নামাজ পড়ার পরে হাঁটাহাঁটি করার সময় সুমন আমার বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে আমার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে সুমন ও তার স্ত্রী আমার বাবার উপর হামলা চালায়। এ সময় ইট দিয়ে আমার বাবার মাথা থেতলে দেয়। তাদের নিষ্ঠুরতা দেখে আমি ও আমার মায়ের চিৎকারে প্রতিবেশী ছুটে এসে আমার বাবাকে উদ্ধার করে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়।  সেখানে আমার বাবাকে মৃত ঘোষণা করলেও পুনরায় আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, আমার বাবাকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করেন তিনি।‎সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, কিভাবে মারা গেছে এই বিষয়ে জানিনা। কিন্তু এই ঘটনায় জড়িয়ে থাকার অপরাধে সুমনের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সুমন পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের পরে জানা যাবে সঠিক তথ্য।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ৪১১
ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ৪১১

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪১১ জন। Read more

জুলাইয়ে সড়কে প্রাণ হারিয়েছেন ৫২০ জন
জুলাইয়ে সড়কে প্রাণ হারিয়েছেন ৫২০ জন

সারাদেশে গত জুলাই মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১ হাজার ৩৫৬ আহত হয়েছেন।মঙ্গলবার (১২ আগস্ট) Read more

যুদ্ধের পর আশুরার রাতে প্রথমবার প্রকাশ্যে এলেন খামেনি
যুদ্ধের পর আশুরার রাতে প্রথমবার প্রকাশ্যে এলেন খামেনি

ইসরাইল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হয়েছেন। Read more

স্টাডি ভিসা নিয়ে বড় সুখবর দিল ইতালি
স্টাডি ভিসা নিয়ে বড় সুখবর দিল ইতালি

ইতালি পড়তে আগ্রহী বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের আগামী ৩০ নভেম্বর পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সীমা নির্ধারণ করেছে ঢাকাস্থ ইতা‌লি দূতাবাস।বৃহস্প‌তিবার Read more

বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল মাইলস্টোনে
বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল মাইলস্টোনে

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার ক্লাস চলছিল। হঠাৎ বিকট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন