পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি ক্রিকেট ম্যাচ চলার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবারের (৬ সেপ্টেম্বর) এ ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক খার তহসিলের কাউসার ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের (আইডি) মাধ্যমে করা হয়। পরিকল্পনা অনুযায়ী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।এর আগে ওইদিনই, সন্ত্রাসীরা জেলার লোই মামুন্ড তহসিলের লাঘারি এলাকায় একটি কোয়াডকপ্টারের মাধ্যমে একটি থানায় আক্রমণ করলে একজন পুলিশ কর্মকর্তাসহ দুইজন আহত হন। সূত্র জানিয়েছে, হামলায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ হাবিব এবং বেসামরিক নাগরিক নাজিব খান আহত হন।জেলা পুলিশের জনসংযোগ কর্মকর্তা ইসরার খান ডনকে জানান, আহতদের তাৎক্ষণিকভাবে খারের জেলা সদর দপ্তর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা একটি কোয়াডকপ্টারের মাধ্যমে থানায় আরেকটি আক্রমণ চালায় কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়।তবে ডনের প্রতিবেদনে বলা হয়, কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কয়েক সপ্তাহ আগে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অপারেশন সারবাকাফের শুরু করে নিরাপত্তা বাহিনী। এরই ধারাবাহিকতায় পাল্টা প্রতিশোধ হিসেবে এ হামলা হতে পারে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরকীয়ার অভিযোগে যুবক আটক, বাড়িঘর ভাঙচুর ও আহত ১
পরকীয়ার অভিযোগে যুবক আটক, বাড়িঘর ভাঙচুর ও আহত ১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তিন সন্তানের এক গৃহবধূর ঘরে পরকীয়ার অভিযোগে এক যুবককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও Read more

বাজিতপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
বাজিতপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জের ধরে নমুজ আলী (৪৮) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার Read more

গাজীপুরে ঝুটের গুদামের আগুন
গাজীপুরে ঝুটের গুদামের আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার Read more

মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল।সোমবার (২১ এপ্রিল) Read more

গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা
গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা

গাজীপুর বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ছদ্মবেশে লাইসেন্স, যানবাহন নিবন্ধন, মালিকানা পরিবর্তন ও ফিটনেস সনদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন