ভারত শাসিত জম্মু-কাশ্মিরের চোশিটি গ্রামে মেঘ বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সেখানে ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে।সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, প্রায় ৩৪ জন নিহত হওয়ার পাশাপাশি দুইশরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে আরও ৩০ জনকে আনা হয়েছে।স্থানীয় এক কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে ৩৪ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সংখ্যা বাড়তে পারে।জম্মু কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক বিবৃতিতে বলেন, “সেখানকার খবর মর্মান্তিক।” তিনি জানান, মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে কিস্তওয়ার বিভাগে। কিস্তওয়ারের একটি হাসপাতালে অনেকে জড়ো হয়েছেন। সেখানে হতাহতদের আনা হচ্ছে।কিস্তওয়ারে বিভাগীয় কমিশনার পঙ্কজ কুমার শর্মা এএফপিকে বলেন, “আমরা ৩৪টি মরদেহ পেয়েছি এবং ৩৫ জনকে উদ্ধার করেছি। আরও মরদেহ পাওয়ার শঙ্কা রয়েছে।”সুশীল কুমার নামে স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি হাসপাতালে অন্তত ১৫টি মরদেহ নিয়ে যেতে দেখেছেন।অঞ্চলটি দুর্গম হওয়ায় উদ্ধারকারীর ব্যাপক সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।গত কয়েকদিনের ঝড়ে এমনিতেই রাস্তাঘাট খারাপ হয়েছিল। যেখানে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে সেখান থেকে রাজধানী শ্রীনগরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার দূর।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই এলাকায় প্রয়োজনীয় সব সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসুর ভোট গণনায় সময় লাগার যে কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা
ডাকসুর ভোট গণনায় সময় লাগার যে কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় বেশি সময় লাগার কারণ জানিয়েছেন উদয়ন স্কুল কেন্দ্রের Read more

টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান
টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান

টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে পাকিস্তান অধিনায়ক যে মোটেও ভুল করেননি তার প্রমাণ মিলেছে ইনিংস শেষে। আজ আবু ধাবির Read more

ফরিদপুরে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে অস্ত্রের মহড়া
ফরিদপুরে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে অস্ত্রের মহড়া

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে স্পিডবোট ও ট্রলার নিয়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সাউন্ডবক্সে উচ্চ শব্দে গানের Read more

নিজে দায়িত্বে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করব: আসিফ মাহমুদ
নিজে দায়িত্বে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করব: আসিফ মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা Read more

টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)

আজ এনসিএলের দুটি ম্যাচ রয়েছে। এছাড়া টেনিসে আছে জাপান ওপেনের খেলা। প্রিমিয়ার লিগ ও লা লিগাতেও রয়েছে বেশ কিছু লড়াই।জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন