রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন করছে প্রেমিকা জুলেখা আক্তার রুলি (৩০)।মঙ্গলবার(২২ এপ্রিল ) থেকে প্রেমিকা রুলি তার প্রেমিক পুঠিয়া ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের ঘরে গিয়ে উঠে।এদিকে রুবেলের প্রেমিকা তার ঘরে ওঠার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে রুবেল। পুঠিয়ার কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিকা রুলির জানায়, তার দু’টি সন্তান রয়েছে।এ অবস্থায় প্রতিবেশি স্থানীয় আওয়ামী নেতা ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের সাথে চার বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই থেকে বিয়ের আশ্বাস দিয়ে স্ত্রীর মত তাকে ব্যবহার করছে সে। কিন্তু সম্প্রতি বিয়ের জন্য রুলি রুবেলকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে। তাই সে তিনদিন ধরে বিয়ের দাবিতে রুবেলের ঘরে অবস্থান করছে।প্রেমিক রুবেলের ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। তবে তার মা মমতা বেগম ছেলের সাথে রুলির সম্পর্ক রয়েছে বলে স্বীকার করেন। তাদের বিয়েতে তার সম্মতি রয়েছে বলেও জানান তিনি।এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আজ বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের বাড়িতে যাই। তখন তার প্রেমিকা রুনিকে ঘরে অবস্থান করতে দেখেছি। রুনির সাথে রুবেলের সম্পর্ক রয়েছে বলে জানতে পারি। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করতে বলেছি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার
মোংলায় ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার

ডেভিল হান্ট অপারেশনে মোংলায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুলাহ আল মামুনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) Read more

বাউফলে ট্রলির চাপায় শিশুর মৃত্যু
বাউফলে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিশুরী Read more

ভারতের হিমাচলে পাহাড়ের পাথর খসে চাপা পড়ে নিহত ১৫
ভারতের হিমাচলে পাহাড়ের পাথর খসে চাপা পড়ে নিহত ১৫

ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের ওপর পড়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। Read more

পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ Read more

রাজধানীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
রাজধানীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

ঢাকায় ঘন কুয়াশায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কোথাও কোথাও বইছে হিমেল বাতাস। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় Read more

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা ২২ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় ছয় দিন সমুদ্রে থাকার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন