পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে শরীয়াহভিত্তিক ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে এ অনুমোদন দেয়া হয়।বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একীভূত হওয়ার পর কেউ চাকরি হারাবেন না। আগের আমানত সবাই ফেরত পাবেন।যে পাঁচ ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।সূত্র জানায়, ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর মালিকানায়। পরে সঠিক সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে। এছাড়াও ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগোপযোগী করে সংশোধীও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে গোবরা-আগদিয়া সড়ক যেন মরণফাঁদ
নড়াইলে গোবরা-আগদিয়া সড়ক যেন মরণফাঁদ

নড়াইলের সদর উপজেলার গোবরা থেকে আগদিয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের অধিকাংশ Read more

এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম
এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।সোমবার (২৬ মে) সংবাদ Read more

নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত
নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত

শরীয়তপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত শরীয়তপুর পার্কে নাগরদোলা ভেঙে তিন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত Read more

পাল্টা হামলার শঙ্কায় খাবার মজুত করছে ইসরায়েলিরা
পাল্টা হামলার শঙ্কায় খাবার মজুত করছে ইসরায়েলিরা

তেহরানে হামলার জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে— এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। Read more

বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কাফন মিছিল ও সড়ক অবরোধ
বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কাফন মিছিল ও সড়ক অবরোধ

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে সড়ক অবরোধ Read more

নোয়াখালী-০৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতা রাজীব
নোয়াখালী-০৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতা রাজীব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন