নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে  ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।  রবিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিংয়ের গোডাউন ও ব্যাংক রোডের রিপন প্যাকেজিং শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানায় এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরের দিকে উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিংয়ের গোডাউন ও ব্যাংক রোডের রিপন প্যাকেজিং পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে রিপন প্যাকেজিং কারখানার মালিককে ৬ লক্ষ টাকা ও বাবলু প্যাকেজিংয়ের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া রিপন প্যাকেজিং থেকে ২০০ কেজি পলিথিন তৈরীর কাঁচামাল এবং বাবলু প্যাকেজিংয়ের গোডাউন থেকে ১৩ হাজার ৯৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান। অভিযানে আরও উপস্থিত ছিলেন, র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু, পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার প্রমূখ।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে: আলী রিয়াজ
মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে: আলী রিয়াজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস এবং সে Read more

গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৯১ জন
গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৯১ জন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালিয়ে একদিনে আরও ৯১ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। দখলদার ইসরায়েল মধ্য গাজার সারায়া এলাকায় Read more

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। ব্যবসায়িক Read more

বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: খন্দকার নাসির
বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: খন্দকার নাসির

বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের Read more

বিপিএলের আগমুহূর্তে ৩ বিদেশি ক্রিকেটারের নাম প্রত্যাহার
বিপিএলের আগমুহূর্তে ৩ বিদেশি ক্রিকেটারের নাম প্রত্যাহার

আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছয় দলের মারকাটারি এই টুর্নামেন্ট শুরুর আর স্রেফ তিন দিন Read more

চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক
চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক

যৌথবাহিনীর চেকপোস্টে থামতে বলার পরও মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার মুহূর্তে এক মাদকসেবীকে আটক করা হয়। বুধবার (১৬ এপ্রিল) জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন