গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামে ৯ বছরের এক শিশুকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।বুধবার (৪ জুন) শিশুটির মা মোছাঃ রাশিদা খাতুন (২৭) পলাশবাড়ী থানায় মামলাটি দায়ের করেন, যার মামলা নং- ০৭।এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা তার প্রথম স্বামীর তালাকপ্রাপ্ত হয়ে পুনরায় বিয়ে করেন এবং বর্তমানে দ্বিতীয় স্বামীর বাড়ি একই ইউনিয়নের দিঘলকান্দি (বাউলাপাড়া) গ্রামে বসবাস করছেন। তার কন্যা সন্তান (৯) নানা-নানীর তত্ত্বাবধানে কাতুলী গ্রামে থাকেন।ঘটনার দিন অর্থাৎ ৩১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত দুই যুবক—সাফি মিয়া (১৯) এবং রব্বানী মিয়া (২৫), যারা একই গ্রামের বাসিন্দা, শিশুটিকে একা পেয়ে প্রথমে কথাবার্তার মাধ্যমে ফুসলায় এবং পরে নির্মাণাধীন একটি ভবনের ছাদে নিয়ে যায়। এ সময় এক অভিযুক্ত ছাদে অবস্থান করলেও অপরজন শিশুটিকে একটি নির্জন পরিবেশে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।শিশুটি পরবর্তীতে শারীরিক ও মানসিক অস্বস্তি অনুভব করলে তার মামী, নানা এবং স্থানীয় লোকজনের কাছে ঘটনাটি জানায়। এদিকে ঘটনাটি জানাজানি হলে শিশুটির মা শিশুটিকে হাসপাতালে ভর্তি করাতে চাইলে একটি মহল শিশুটিকে হাসপাতালে ভর্তি না করতে নিষেধ করতে থাকে। পরে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হয় শিশুটি। পরের দিন থানায় এজাহার দাখিল করলে মামলা নেন পুলিশ।আজ দুপুর সাড়ে তিনটার দিকে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্রো সময়ের কণ্ঠস্বরকে জানান, ভিকটিমকে পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে, আসামী গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইবির অবসরপ্রাপ্ত ড. ইয়াহইয়ার রহমান আর নেই
ইবির অবসরপ্রাপ্ত ড. ইয়াহইয়ার রহমান আর নেই

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Read more

বাকৃবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন
বাকৃবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়েছে। এ বছরের 'মানবাধিকার: আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়' Read more

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১
নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও একজনের আহত হওয়ার খবর Read more

নান্দাইলে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নান্দাইলে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ময়মনসিংহের নান্দাইলে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গাঁজা পরিবহনের সময় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (০২ জুন) দুপুরে ময়মনসিংহ Read more

ভাড়া বাসায় রহস্যজনক মৃত্যু, কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার
ভাড়া বাসায় রহস্যজনক মৃত্যু, কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীতে মা-মেয়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। রবিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালিয়াজুরী এলাকার পিটিআই মাঠসংলগ্ন Read more

টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর)

নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া।ক্রিকেটনারী ওয়ানডে বিশ্বকাপভারত-অস্ট্রেলিয়াসরাসরি, বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১টেনিসপ্যারিস মাস্টার্সসরাসরি, বেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন