কক্সবাজারের উখিয়ার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি ছিল আলোচিত ‘ফোর মার্ডার’ ঘটনা। ২০১৯ সালে রাতে একসঙ্গে চারজনকে হত্যা করে দুষ্কৃতিকারীরা। প্রায় ৬ বছর পেরিয়ে গেলেও এ মামলার কোনো সুরাহা হয়নি। আলোর মুখ দেখেনি ভুক্তভোগী পরিবার।জানা গেছে, ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর উখিয়ার মধ্য রত্নাপালং এলাকায় সংঘটিত হয় এই হৃদয়বিদারক হত্যাকাণ্ড। রত্নাপালং এলাকার প্রবাসী রোকেন বড়ুয়ার বসতবাড়িতে গভীর রাতে প্রবেশ করে দুর্বৃত্তরা। জীবিকার তাগিদে পরিবারের পুরুষ সদস্য প্রবাসে থাকায় বাড়িতে ছিলেন রোকেনের স্ত্রী মিলা বড়ুয়া (২৫), তাদের ছোট সন্তান রবিন বড়ুয়া (৫), তার মা সখী বড়ুয়া (৬২) এবং ভাইজি সনি বড়ুয়া (৬)। দুর্বৃত্তরা নির্মমভাবে গলা কেটে চারজনকেই হত্যা করে পালিয়ে যায়। এ নৃশংস ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া ও সৃষ্টি হয় তীব্র আতঙ্ক।ঘটনার পরপরই কক্সবাজারের তৎকালীন জেলা প্রশাসক কামাল হোসেন, নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার্স ইনচার্জসহ জেলা ও উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা নিহতদের পরিবারকে শান্তনা দিয়ে আশ্বাস দিয়েছিলেন যে, এ জঘন্য হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, দ্রুতই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।পরবর্তীতে মামলার পর সিআইডির উচ্চ পর্যায়ের একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা চালায়। তবে এতসব প্রচেষ্টা সত্ত্বেও এ পর্যন্ত কোনো আশানুরূপ অগ্রগতি হয়নি বলে অভিযোগ তুলেন ভুক্তভোগী পরিবার।তাদের ভাষ্যমতে, এই মামলায় একাধিকবার তদন্ত কর্মকর্তার পরিবর্তন হলেও মূল আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়নি। ফলে দীর্ঘ ছয় বছর পার হলেও এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়নি।নিহত ৪ জনের একমাত্র অভিভাবক ও মামলার বাদী প্রবাসী রোকেন বড়ুয়া সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘আমি নিঃস্ব, আমার সবকিছু হারিয়েছি। সরকারের কাছে শুধু আমার ৩ বছরের সন্তানের হত্যার বিচার চেয়েছিলাম, মায়ের হত্যার বিচার চেয়েছিলাম, স্ত্রীর হত্যার বিচার চেয়েছিলাম, আর আদরের ভাইজির হত্যার বিচার চেয়েছিলাম। কিন্তু প্রায় ৬ বছর পার হয়ে গেলেও এ মামলার চার্জশিট হয়নি, প্রশাসন কোনো হত্যাকারীকেই শনাক্ত করতে পারেনি। আমার সঙ্গে যা ঘটেছে, কক্সবাজার জেলায় এর চেয়ে জঘন্য কোনো ঘটনা হয়েছে কি না, তা আমার জানা নেই।’স্থানীয় শিক্ষক অংশুমান বড়ুয়া বলেন, ‘এত বছর পেরিয়ে গেলেও আমরা ন্যায়বিচারের কোনো আলোর রেখা দেখতে পাইনি। রোকেনের সন্তান হারানোর বেদনা, মা ও বোন হারানোর শোক এখনও প্রতিদিন তাকে তাড়া করে বেড়াচ্ছে। মামলা আদালতে ঝুলে থাকায় তার মনে এখন শুধু হতাশা ও ক্ষোভ জমে উঠছে।’রোকেনের আরেক রিলেটিভ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমরা শুধু চাই, যারা আমাদের প্রিয়জনদের হত্যা করেছে তাদের বিচার হোক। ছয় বছর হয়ে গেলেও আমরা ন্যায়বিচারের আশা হারাচ্ছি না।’স্থানীয়রা জানান, এই হত্যা মামলার দ্রুত বিচার না হওয়ায় এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্তরা ধরা না পড়ায় সাধারণ মানুষের মনে ন্যায়বিচার নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।স্থানীয় এডভোকেট মাসুদ বলছেন, ‘এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডে দীর্ঘসূত্রিতা একদিকে ভুক্তভোগী পরিবারকে হতাশ করছে, অন্যদিকে অপরাধীদেরও সাহসী করে তুলছে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়া জরুরি।’পুলিশ সূত্রে জানা গেছে, রোকেন বড়ুয়া বাদী ৪৭/২০১৯ নং ফোর মার্ডার মামলাটির তদন্ত এখনো পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার কর্মকর্তাদের কাছে রয়েছে। আসামি শনাক্ত করে আদালতে তথ্য-উপাত্ত প্রেরণ করলে বিচার প্রক্রিয়া শুরু হবে।পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্তকারী কর্মকর্তা ইনস্পেক্টর রাজেশের সাথে যোগাযোগ করা হলে তিনি সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘ফোর মার্ডার মামলাটি আগে আরো ৫ জন অফিসার তদন্ত করেছেন। আমি নিয়েছি ৮ মাস হলো। বেশ কয়েকবার ঘটনাস্থল ও পার্শ্ববর্তী লোকজনের সাথে কথা হয়েছে। গোপন এবং প্রকাশ্যে তদন্ত চলমান রেখেছি। নিশ্চয় ভালো কিছু তুলে আনা হবে।’ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী
মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী

মেট্রোলাইনের পিলারের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া চাকরি পাচ্ছেন।আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদমাধ্যমকে Read more

ধামইরহাটে মুক্তিযোদ্ধাদের কম্বল প্রদান
ধামইরহাটে মুক্তিযোদ্ধাদের কম্বল প্রদান

নওগাঁর ধামইরহাট উপজেলায় ৮৫জন বীর মুক্তিযোদ্ধা এবং ৩৬জন শীতার্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের কম্বল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় Read more

৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। হজ পালনের ক্ষেত্রে সৌদিতে হজযাত্রীদের থাকা ও পরিবহনের Read more

ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা
ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা

আগামী ১০ জুন ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে Read more

ইছামতী বিল থেকে কঙ্কাল উদ্ধার
ইছামতী বিল থেকে কঙ্কাল উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিলের কচুরিপানার ভেতর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) Read more

সংস্কারে যারা বাধা দেবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না: তাসনিম জারা
সংস্কারে যারা বাধা দেবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না: তাসনিম জারা

সংস্কারে যারা বাধা দেবে, ইতিহাস তাদের কখনও ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন