থমকে যাওয়া সম্পর্ক এগিয়ে নিয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে।সফরের দ্বিতীয় দিনে আজ রবিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে বৈঠকটি শুরু হয়।এই বৈঠক শেষে ২ দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ খাতে সহযোগিতা বাড়াতে ৬ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। হোটেল সোনারগাঁয়ে এ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।এর আগে সকাল সাড়ে ৮টায় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সকাল ১০টায় দ্বিপক্ষীয় বৈঠকের আগে একান্ত বৈঠকে বসেন তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে জানা গেছে।আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন দার ও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন গতি পেয়েছে। এরই মধ্যে ২ দেশ সরাসরি মালবাহী জাহাজ পরিবহন সেবা চালু করেছে, ভিসা ও বাণিজ্য ব্যবস্থা সহজ করেছে এবং সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতিও নিচ্ছে।শনিবার (২৩ আগস্ট) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা আসার কয়েক ঘণ্টার মধ্যেই তার সঙ্গে বৈঠক করেন কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তার সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ৭ সদস্যের প্রতিনিধি দল। এরপর ইসহাক দারের সঙ্গে দেখা করতে ঢাকায় পাকিস্তান দূতাবাসে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধি দল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার
ভোলায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের পরিত্যক্ত একটি খাল থেকে মিনহাজ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে Read more

টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান-এর পক্ষে Read more

মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট
মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু দিয়ে জমির শ্রেণি পরিবর্তন ও ভরাট করায় বিপুল পরিমাণ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ Read more

জীবন হত্যা মামলা, অন্যতম প্রধান আসামি সুজন এখনো অধরা
জীবন হত্যা মামলা, অন্যতম প্রধান আসামি সুজন এখনো অধরা

টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় কামরুজ্জামান জীবন (২৭) হত্যাকাণ্ডের এক মাস পার হলেও প্রধান আসামি সুজন এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। এই Read more

এইচএসসিতে নকল ঠেকাতে ৩৩ নির্দেশনা
এইচএসসিতে নকল ঠেকাতে ৩৩ নির্দেশনা

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। এ পরীক্ষায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শেষ করার জন্য Read more

আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন