গোপালগঞ্জ জেলা কারাগারে মো. রতন মোল্লার (৪৫) নামে ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পাবনা জেলার বেড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের মো. মজিদ মোল্লার ছেলে। গোপালগঞ্জ জেল সুপার তানিয়া জামান বলেন, হাজতি রতন মোল্লাকে গোপালগঞ্জ আদালতে হাজির করতে নাটোর কারাগার থেকে গত সোমবার (১৯ মে) গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়। ওই দিন সে অসুস্থ হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে কারাগারে নিয়ে আসা হয়। পরে আজ বুধবার দুপুরে পুনরায় অসুস্থ হলে তাকে দুপুর পৌনে ২টায় কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পর দুপুর ২টা ১ মিনিটে তার মৃত্যু হয়।গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, মো. রতন মোল্লা নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে জেল পুলিশ। রোগী হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত এখন পরিশুদ্ধ: অলি
জামায়াত এখন পরিশুদ্ধ: অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘আমরা জামায়াতে যোগদান করিনি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি।’ তিনি Read more

টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর)

এশিয়া কাপ ক্রিকেটে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত।এশিয়া কাপ ক্রিকেটভারত-আমিরাতরাত সাড়ে ৮টা, টি স্পোর্টস ও Read more

চাঁদা না পেয়ে মাহিন্দ্রা স্ট্যান্ডে তাণ্ডব, যুবদল নেতা গ্রেফতার
চাঁদা না পেয়ে মাহিন্দ্রা স্ট্যান্ডে তাণ্ডব, যুবদল নেতা গ্রেফতার

ফরিদপুর সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় টেম্পু (মাহিন্দ্রা) স্ট্যান্ডে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান ও তার Read more

রায়পুরে দুস্থ ভাসমান জেলেদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ
রায়পুরে দুস্থ ভাসমান জেলেদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে অস্বাভাবিক পরিস্থিতি। ঠিক সেই সময়ে দুস্থ ও অসহায় ভাসমান জেলেদের পাশে দাঁড়ালেন রায়পুর Read more

স্বাধীনতা বিরোধী দল নির্বাচন চায় না: আমানউল্লাহ আমান
স্বাধীনতা বিরোধী দল নির্বাচন চায় না: আমানউল্লাহ আমান

স্বাধীনতা বিরোধী শক্তি দেশে সুষ্ঠু নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র নেতা আমানউল্লাহ আমান। শনিবার Read more

কালকিনিতে জাতীয় গণহত্যা দিবস পালিত; লালপোল বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন
কালকিনিতে জাতীয় গণহত্যা দিবস পালিত; লালপোল বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহাসিক ‘লালপোল’ বধ্যভূমিতে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন