পরমাণু আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এ দাবি প্রত্যাখ্যান করেন।মঙ্গলবার (৮ জুলাই) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনাসংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছেন ইসমাঈল বাঘেই। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আমেরিকান সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি।এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা আবারও নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহে নরওয়ের ওসলোতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।গত শুক্রবার (০৪ জুলাই) এক্সিওজের বরাতে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। নরওয়েতে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হবে।ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফও একই রকম দাবি করেছিলেন। তিনি বলেন, আগামী সপ্তাহে বা তার কাছাকাছি সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।গত ১৩ জুন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন আগ্রাসন শুরু করে, যার ফলে অনেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। প্রাণ হারান বহু বেসামরিক নাগরিকও। তেহরান জানায়, হামলায় ৯০০ জনেরও বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক স্থাপনাসহ বহু ভবন।প্রতিক্রিয়ায়, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং অভূতপূর্ব প্রতিশোধমূলক অভিযান শুরু করে। অপারেশন ট্রু প্রমিজ থ্রি অভিযানে প্রথমবারের মতো অভ্যন্তরীণভাবে উন্নত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেহরান।শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয় এবং দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডজুড়ে গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি ও গবেষণা স্থাপনায় আঘাত হানে। ১২ দিনের সংঘাতের পর ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় উভয়পক্ষের হামলা পাল্টা হামলা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর ভস্মীভূত
মেঘনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর ভস্মীভূত

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের রামনগর ছোয়ানি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সজল শিকদার ও তার ভাই সবুজ শিকদারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত Read more

কালিয়াকৈরে আম গাছ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
কালিয়াকৈরে আম গাছ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মো. আলাল উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে Read more

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান। দেশটির মাশহাদ শহরের একটি বিশাল মোটরসাইকেল Read more

ডিআইইউতে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’
ডিআইইউতে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ পুনর্মিলনী, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন এবং সেন্ট্রাল কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন। এই Read more

২০২৬ বিশ্বকাপে অনিশ্চিত ইরান
২০২৬ বিশ্বকাপে অনিশ্চিত ইরান

মাঠে তারা লড়েছে, ঘাম ঝরিয়েছে, বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। কিন্তু ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন আর শুধুই ফুটবলীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন