মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী একটি ড্রেজার ভাঙচুর করেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে একটি প্রভাবশালী মহল ড্রেজার বসিয়ে ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের গ্রামগুলোতে নদী ভাঙনের আশঙ্কা দেখা দেয়। এমনকি অদূরবর্তী সৈয়দপুর-সোনাকান্দা ব্রিজটিও ঝুঁকির মুখে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে নদীর দু’পাড়ের বাসিন্দারা নিজেরাই ড্রেজারটি বন্ধ করে দেন এবং ভাঙচুর করেন। এ বিষয়ে শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম বলেন, ‘ধলেশ্বরী নদীতে বালু উত্তোলনের ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ড্রেজারে আক্রমণ চালায়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের বলি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানাতে। পরে সবাই এলাকা ছেড়ে চলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেন, ‘ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং এর আগেও পুলিশ পাঠানো হয়েছিল। তবে যেহেতু নদীর ওই অংশটি কেরানীগঞ্জ উপজেলার সীমানায় পড়ে, তাই আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারিনি। শুনেছি, ড্রেজার মালিকপক্ষ উচ্চ আদালত থেকে ছয় মাসের রিট নিয়েছে। আজ স্থানীয়রা নদীভাঙনের আশঙ্কায় ক্ষিপ্ত হয়ে ড্রেজারের কিছু অংশ সরিয়ে নিয়েছে বা ভাঙচুর করেছে বলে জেনেছি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতে গোসল না করার উপকারিতা
শীতে গোসল না করার উপকারিতা

শীতে রোজ গোসল করাটা কি ভীষণ জরুরি? জেনে অবাক হবেন যে চর্মরোগ বিশেষজ্ঞদের মতে শীতে রোজ গোসল করাটা মোটেও স্বাস্থ্যের Read more

পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২
পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২

বরগুনার পাথরঘাটায় পাল্টাপাল্টি মামলায় পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পাথরঘাটা পৌর জামায়াতের আমিরসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে Read more

তারেক রহমানের সহায়তায় উচ্ছ্বসিত কটিয়াদীর ক্ষুদে ফুটবল জাদুকর জিসান
তারেক রহমানের সহায়তায় উচ্ছ্বসিত কটিয়াদীর ক্ষুদে ফুটবল জাদুকর জিসান

ফুটবলের ‘জাদুকর’ বলতেই প্রথমে চোখে ভাসে ম্যারাডোনা-পেলের নাম। হালের মেসি কিংবা রোনালদোরাও নিজেদের ফুটবলীয় কারিশমায় জাদুকরের মর্যাদা পেয়েছেন। তবে যাদুকর Read more

জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে Read more

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিলেন কর্নেল অলি
বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিলেন কর্নেল অলি

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম।বুধবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন